ad
ad

Breaking News

Sandy Saha Alleges Black Magic Against Shameek Adhikari

“আমাকে পেতে চেয়েছিল ও”, শমীকের বিরুদ্ধে এবার ‘কালাজাদু’র অভিযোগ স্যান্ডির!

শমীক স্যান্ডিকে পাওয়ার জন্য তুকতাক বা কালাজাদুর আশ্রয় নিয়েছিলেন

Sandy Saha Alleges Black Magic Against Shameek Adhikari

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীর বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন স্যান্ডি সাহা। বান্ধবীকে যৌন হেনস্তা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছিলেন শমীক। এবার তাঁর বিরুদ্ধে ‘কালাজাদু’ করার মতো গুরুতর দাবি আনলেন স্যান্ডি। তাঁর দাবি, শমীক তাঁকে পাওয়ার জন্য তুকতাক বা কালাজাদুর আশ্রয় নিয়েছিলেন।

স্যান্ডি সাহার বয়ান অনুযায়ী, শমীকের তাঁর প্রতি বিশেষ আগ্রহ ছিল। শমীক নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন এবং নিজের ভালো লাগার কথাও জানিয়েছিলেন। এমনকি স্যান্ডির জন্মদিনের পার্টিতে উপস্থিত হওয়া থেকে শুরু করে একটি অনুষ্ঠানে সকলের সামনে স্যান্ডিকে চুম্বনও করেছিলেন শমীক, যা অবশ্য স্যান্ডির সম্মতিক্রমেই ঘটেছিল। তবে সম্পর্কের মোড় ঘোরে একটি রেস্তরাঁর ঘটনার পর। স্যান্ডি জানান, শহরের এক রেস্তরাঁয় অন্য ইনফ্লুয়েন্সার বন্ধুদের সঙ্গে থাকাকালীন শমীক তাঁকে একটি মিষ্টি খেতে দেন। স্যান্ডির অভিযোগ, সেই সময় তিনি শমীকের ব্যাগে একটি ‘ভুডু ডল’ বা তুকতাক করার পুতুল দেখতে পান।

অভিযোগ এখানেই শেষ নয়, স্যান্ডি দাবি করেছেন যে ওই মিষ্টি খাওয়ার পর থেকেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ার পর দীর্ঘ চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হন। এই ঘটনার পর থেকেই তিনি শমীকের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। স্যান্ডি আরও জানান, নির্যাতিতা তরুণীর সঙ্গে শমীকের ভিডিও তিনি আগেই দেখেছিলেন এবং ওই তরুণীকে তিনি চিনতে পেরেছেন। অন্যদিকে, মূল মামলায় গত শুক্রবারই শমীক অধিকারীকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। নির্যাতিতা তরুণী ইতিমধ্যেই সংবাদমাধ্যমের সামনে তাঁর সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন এবং গোপন জবানবন্দি দিতেও সম্মতি জানিয়েছেন। স্যান্ডি সাহার এই নতুন অভিযোগ শমীকের ওপর আইনি ও সামাজিক চাপ আরও বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে।