ad
ad

Breaking News

Grammy award

গ্র্যামি ২০২৬: অনুষ্কা শঙ্করসহ তিনজন মনোনীত গ্র্যামিতে

গ্লোবাল মিউজিক অ্যালবাম ‘চ্যাপটার থ্রি: উই রিটার্ন টু লাইট’ শীর্ষক ট্রিলজির শেষ ভাগে অনুষ্কার সঙ্গে রয়েছেন আলম খান ও সারথি কোরওয়ার।

indian-musicians-grammy-2026-nominations

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: বিশ্বসঙ্গীত জগতের সর্বোচ্চ সম্মান গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এ ফের ভারতীয় সঙ্গীত মহলের সাফল্যের সম্ভাবনা জোরদার হয়ে উঠেছে। গ্লোবাল মিউজিক ক্যাটেগরিতে বেশ কয়েকজন ভারতীয় তারকা মনোনীত হয়েছেন। চূড়ান্ত ফলাফল জানতে এখনো অপেক্ষা করতে হবে।

পণ্ডিত রবিশঙ্করের কন্যা, খ্যাতনামা সেতারবাদক অনুষ্কা শঙ্কর এবছর দুটি বিভাগে মনোনয়ন পেয়েছেন। গ্লোবাল মিউজিক অ্যালবাম ‘চ্যাপটার থ্রি: উই রিটার্ন টু লাইট’ শীর্ষক ট্রিলজির শেষ ভাগে অনুষ্কার সঙ্গে রয়েছেন আলম খান ও সারথি কোরওয়ার। এই তিন তারকার পারফরম্যান্স ‘ডেব্রেক’ বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্সে মনোনীত হয়েছে। উল্লেখযোগ্য, অনুষ্কা ইতিমধ্যেই ১১ বার গ্র্যামিতে মনোনয়ন পেয়েছেন এবং গত দুই দশক ধরে নিয়মিতভাবে আন্তর্জাতিক মঞ্চে তার সঙ্গীতের ছাপ রেখে চলেছেন।

অনুষ্কার সঙ্গে মনোনীত রয়েছেন বিখ্যাত সরোদ বাদক আলম খান, যিনি উস্তাদ আলি আকবর খানের ছেলে। অর্থাৎ, তিনি অনুষ্কার মামাতো ভাই। পাশাপাশি শঙ্কর মহাদেবনের ফিউশন ব্যান্ড ‘শক্তি’ এবং গিটারবাদক জন ম্যাকলাঘলিনও দুটি মনোনয়ন পেয়েছেন। তারা মনোনীত হয়েছেন বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবামের জন্য (‘শ্রীনিজ ড্রিম লাইভ’) এবং বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্সের জন্য (‘মাইন্ড এক্সপ্লোশন ৫০তম বার্ষিকী টুর লাইভ’)। উল্লেখযোগ্য, মহাদেবনের শক্তি দল ইতিমধ্যেই এ বছরের শুরুতে প্রথম গ্র্যামি জিতেছিল বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবামের ‘দিজ মোমেন্ট’-এর জন্য।

তবে এইবারের গ্র্যামি অ্যাওয়ার্ডের তালিকায় রয়েছেন আরও একজন ভারতীয়বংশোদ্ভূত তারকা সিদ্ধার্থ ভাটিয়া, যিনি আধ্যাত্মিক চেতনার দ্বারা অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘সাউন্ডস অফ কুম্ভ’ অ্যালবামের জন্য মনোনীত হয়েছেন। ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডের বিজয়ী কারা হলেন তা আগামী ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে ঘোষণা করা হবে।