সংগৃহীত
Bangla Jago Desk: মালাইকা আরোরা ও আরবাজ খানের বিবাহ বিচ্ছেদ হয়েছে প্রায় সাত বছর। তারা একে অপরে থেকে মুভঅন করে গিয়েছে। পাশাপাশি তারা তাদের নিজের জীবনের নতুন সঙ্গীকে নিয়ে পথ চলা শুরু করেছেন। মালাইকা আরোরা ও আরভেস খান একসময় বিটাউনে চর্চিত তারকা হিসেবে চিহ্নিত ছিল। তবে এই জুটি বর্তমানে একে অপরের থেকে অনেকটাই দূরে। তাদের বিচ্ছেদের খবর অনেকের কাছেই খটকা লেগেছিল। তবে সম্প্রতি এ বিবাহ বিচ্ছেদের নিয়ে মালাইকা আরোরা আবারো মন্তব্য করেন।
[ আরও পড়ুন: Mr. & Mrs. Mahi Box Office: দ্বিতীয় দিনেই ভরাডুবি ‘মিস্টার ও মিসেস মাহি’র! বক্স অফিস কালেকশন কত জানেন?]
তিনি জানান বিবাহ বিচ্ছেদের আগের দিন রাতে ঠিক কি হয়েছিল তার সাথে ।মালাইকা ও আরবাজের বিবাহ বিচ্ছেদের কারণ ছিল নাকি মালাইকার তৃতীয় সম্পর্ক। তাদের বিচ্ছেদের কারণ হিসেবে সেই সময় অর্জুন কাপুরের নাম ও জড়িয়েছিল। যদিও বা এই বিষয় নিয়ে কখনোই মালাইকা কিংবা অর্জুন কোন মন্তব্য করেনি। সম্প্রতি বি টাউনে আরও একটু গুঞ্জন শোনা যাচ্ছে অর্জনের সাথে নাকি মালাইকার পাঁচ বছরের সম্পর্কে ভাঙ্গন দেখা দিয়েছে। তবে অন্যদিকে বিয়ে করেছে আরবাজ।
[ আরও পড়ুন: Sushanth & Ankita: সুশান্তের সঙ্গে তার ‘পবিত্র রিশতা’র স্মৃতিচারণ করলেন অঙ্কিতা ]
এই মুহূর্তে তিনি তার স্ত্রীকে নিয়ে সংসার করতে ব্যস্ত। তবে এমনও শোনা যায় আরবাজের দ্বিতীয় বিয়ের পর থেকেই নাকি যোগাযোগ কমতে শুরু করেছে এই প্রাক্তন দম্পতির। তবে মালাইকা জানিয়েছে এই বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে তার আপনজনেরা বহুবার ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিতে বলেছিলেন। মালাইকা আরও জানান এই বিচ্ছেদের আগে তার পরিবার তাকে জিজ্ঞেস করেছিল তিনি নিশ্চিন্ত কিনা এই বিচ্ছেদ নিয়ে। তবে জীবনের এই কঠিন সময়ে তিনি বরাবরই পাশে পেয়েছেন তার পরিবারকে।