সংগৃহীত
Bangla Jago Desk: মল্লিক বাড়ির দুর্গাপুজো মানেই এক আলাদাই আমেজ এক মহৎসব। এবারের এই পুজো ১০০-তে পা দিয়েছে। এবারের পুজো নিয়ে অনেক স্বপ্ন ও পরিকল্পনা থাকতেও শেষবেলায় সবটাই বাতিল করলেন তারাঁ, আর তার কারণ তিলোত্তমা। এবারার পুজোর আগেই এক সুখবর দিয়েছিলেন কোয়েল। দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। তারপর পুজো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী ও তাঁর পরিবার। আর এবার সেই পুজোর কিছু মুহুর্ত নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কোয়েল। সেখানে রঞ্জিত মল্লিক ও তাঁর নাতির খুনসুটি ধরা পড়েছে।
View this post on Instagram
লক্ষ্মী পুজো মিটতেই কোয়েল নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে মল্লিক পরিবারের দুর্গাপুজোর একাধিক ছবি ধরা পরেছে, যার মধ্যে ধরা পড়েছে দাদু-নাতির খুনসুটি।
[ আরও পড়ুন: ফের চাঁদার জুলুম! গাড়ির হেডলাইট ভাঙায় অবরোধ গাড়িচালকদের]
দুর্গা পুজো কোয়েল ও তাঁর পরিবারের কাছে এক আলাদাই আবেগ। পুজো মানেই হুল্লোর। একবার তিনি এই পুজো নিয়ে বলেছিলেন যে, ‘চারিদিকে আলো, সুন্দর প্যান্ডেল, আড্ডা, মজা, ভুরিভোজ…। আড্ডা বলতে মনে পড়ল আমাদের বাড়িতে যেহেতু পুজো হয়, দালানে বসে রাত জেগে আড্ডা। উপোস করে অঞ্জলি, সন্ধ্যারতি দেওয়া। ঘুমনো মানে হচ্ছে টাইম ওয়েস্ট। যেটা আমি আগেও অনেকবার বলেছি। ঘুম তো থাকবেই সারা বছর। কোনও না কোনও সময় হয়েই যাবে। কিন্তু এই চার-পাঁচদিন ঘুম মানেই সময় নষ্ট। সবাই খুব আনন্দ করুন। মন প্রাণ দিয়ে মাকে ডাকুন। শারদীয়ার শুভেচ্ছা এবং ভালবাসা সকলকে।’
[ আরও পড়ুন: নিয়ম নিষ্ঠা মেনে উৎসব পালন, করওয়া চৌথে মেতে কালিয়াগঞ্জবাসী]
কিন্তু এবারের সেই পুজোর রঙ খানিকটা ফিকে। তবে সব প্রথা মেনেই পুজো সেরেছে মল্লিক পরিবার। বিজয়ারদিন সিঁদুর খেলে তিনি বলেছিলেন, ‘ শুভ বিজয়া জানাচ্ছি সকলকে। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আজ মন খারাপের দিন যদিও কিন্তু নিজেদের শুধু সান্ত্বনা দেওয়া যে আসছে বছর আবার হবে। ভালো থাকবেন সকলে, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সুস্থ থাকবেন। মানসিক সুস্থতা কামনা করি প্রত্যেকের। ভাল থাকবেন, সকলকে ভাল রাখবেন। এটা আমাদের কর্তব্য।’