ad
ad

Breaking News

চলচ্চিত্র

কলকাতায় শুরু হচ্ছে ফিল্মি ফিভার, কারণ শুরু হতে চলেছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

Bangla Jago TV Desk : দুর্গোতসব, দীপাবলির পর এবার ফিল্ম উতসবে মেতে উঠতে চলেছে শহরবাসী। আগামি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসব। নানান ছবির পসরা নিয়ে শহরের বিভিন্ন সিনেমা হলে হাজির হবেন দেশ-বিদেশের পরিচালকরা। এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ২৩টি প্রেক্ষাগৃহে মোট ২১৯ টি ছবি প্রদর্শিত হবে। তাই, শীত পড়তে না পড়তেই সিনেমার জ্বরে […]

Bangla Jago TV Desk : দুর্গোতসব, দীপাবলির পর এবার ফিল্ম উতসবে মেতে উঠতে চলেছে শহরবাসী। আগামি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসব। নানান ছবির পসরা নিয়ে শহরের বিভিন্ন সিনেমা হলে হাজির হবেন দেশ-বিদেশের পরিচালকরা। এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ২৩টি প্রেক্ষাগৃহে মোট ২১৯ টি ছবি প্রদর্শিত হবে। তাই, শীত পড়তে না পড়তেই সিনেমার জ্বরে কাবু শহরবাসী। এর জন্য এখন থেকেই সেজে উঠেছে শহরের বিভিন্ন প্রান্ত।

শহরের রাজ পথে দেখা যাচ্ছে চলচ্চিত্র উতসবের বিশাল বিশাল গেট।এছাড়াও মহানগরের বিভিন্ন মোড় হোডিং থেকে ফিল্ম পোস্টারে সেজে উঠেছে। এদিকে চলচ্চিত্র উতসবের ভরকেন্দ্র নন্দনে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। ফিল্ম মার্কেট থেকে বিভিন্ন দোকান-পাট তৈরির কাজে ব্যস্ত সকলে। চলছে ফেসটুন ও ফ্লেক্স তৈরির কাজও। ফিল্মের কাট-আউট থেকে পোস্টারে সেজে উঠেছে গোটা নন্দন চত্বর।

মঙ্গলবার বিকেল নেতাজি ইন্ডোরে এক বর্ণাঢ অনুষ্ঠানের মধে দিয়ে বিকেল ৪টায় শুরু হবে এবারের ফিল্মের উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে টলি-বলি নক্ষত্র সমাবেশ হতে চলেছে। এই প্রথমবার চলচ্চিত্র উতসবে আসছেন সলমন খান। সেই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখার জন্য যে বদ্ধপরিকর চলচ্চিত্র উতসবের উদ্যোক্তারা তা শেষ মুহুর্তের প্রস্তুতিপর্ব দেখলেই বেশ স্পষ্ট হয়ে যায়।

 

FREE ACCESS