ছবিতে ‘দ্য আর্চিস’ এর অভিনেত্রীর মেন্টর হিসেবে দেখা যাবে কিং খানকে। ছবিঃ সংগৃহীত
Bangla Jago Desk, Sanny Bag: কিং খান শুরু করেছেন তাঁর নতুন ছবি শুটিং! সেই নিয়ে যখন তোলপাড় নেটওয়ার্ল্ড সেখানেই এবার ছবির সত্যতা সামনে নিয়ে এল বাংলা জাগো। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছিল, শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’র (King) শুটিং চলছে। যেখানে বাদশাহ বসে আছেন একদল যুবকের সঙ্গে! তবে গল্পের গরু গাছে উঠেছে তখনই, যখন ছবিটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, ঠিক সেই সময়ই অভিনেতা তাঁর পরিবারের সঙ্গে ইতালিতে সময় কাটাচ্ছেন কোটিপতি মুকেশ এবং মিতা আম্বানীর পুত্র অনন্ত এবং রাধিকার প্রি-ওয়েডিং’এ। তাই একপ্রকার বলা যেতেই পারে, ভাইরাল হওয়া ছবিটি আসলেই নকল। বা এটাও বলা যেতে পারে, যে বিষয়টিকে ইঙ্গিত করে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হচ্ছে ছবিটি, সেই তথ্যটি আসলে মিথ্যে।
আরও পড়ুনঃ
| Natasa Stankovic: বিবাহ বিচ্ছেদের খবরের মাঝেই নাতাশার নতুন পোস্ট! কি বললেন অভিনেত্রী? |

তাছাড়াও ছবিতে যাকে ঘিরে তর্কের শেষ নেই, অর্থাৎ যাকে শাহরুখ খান ভাবছেন অনুরাগীরা তিনি আর কেউ নন, তিনি হলেন Álex Pina! ‘মানি হাইস্ট’-এর বহুল পরিচিত মুখ, সেই বিখ্যাত Álex Pina! এবার মনে পড়েছে বোধহয় কার কথা বলা হচ্ছে! এবং ছবিতে যে মুহূর্তটিকে ইঙ্গিত করা হচ্ছে সেটি হল ২০২০ সালে মুক্তি পাওয়া অ্যালেক্স’রই একটি সিরিজ। যার নাম ‘হোয়াইট লাইনস’। সিরিজটি নেটফ্লিক্সে সেই বছরই মুক্তি পেয়েছিল। এবং সেই সিরিজটি থেকেই নেওয়া সিজন ওয়ানের একটি মুহূর্তটিকে তুলে ধরে সমাজ মাধ্যমে শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’ হিসেবে প্রচার চালানো হতে থাকে জোর কদমে। কিন্তু আদতে এমনটা কিছুই ঘটেনি!
আরও পড়ুনঃ Mailka Arbaaz: আরবাজের সঙ্গে ডিভোর্সের আগের রাত কেমন কেটেছিল অভিনেত্রীর! কি হয়েছিল তার সঙ্গে? জানুন
‘টাইটেল কিং’ সম্পর্কে আরও কিছু তথ্যঃ
সিনেমাটি নিয়ে জল্পনার শেষ নেই প্রথম থেকে। শোনা যাচ্ছে সিনেমায় শাহরুখের সঙ্গে এবার দেখা যাবে তাঁর একমাত্র আদরের কন্যা সুহানাকেও। ছবিতে ‘দ্য আর্চিস’ এর অভিনেত্রীর মেন্টর হিসেবে দেখা যাবে কিং খানকে। যে ছবিতে একজন শিষ্যকে এই বিপজ্জনক জগতের মধ্য দিয়ে পথ দেখাবেন। এবং এই শিষ্য আর কেউ নন তিনি হলেন সুহানা খান নিজেই। ছবিতে শাহরুখ নিজেও কিছুটা দিকনির্দেশনায় নজর রাখবেন, সাথে অ্যাকশনের জন্য ওয়েস্টার্ন স্টান্ট নির্দেশকদের সঙ্গেও তিনি কথা বলবেন বলে শোনা গিয়েছিল। সুজয় ঘোষ দ্বারা পরিচালিত এই সিনেমার বাজেট হতে চলেছে প্রায় ২০০ কোটি টাকা। যার পর নির্মাতারা জানাচ্ছেন ছবিটি দুর্দান্ত অ্যাকশন এবং সুন্দর স্টোরি টেলিং দ্বারা দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হবে।