Bangla Jago TV Desk : প্রথমে পাঠান আর পরে জওয়ান-এর বিপুল সাফল্যের পর ফের চলতি বছরের শেষে বড়পর্দায় ধরা দেবেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে এবারে অ্যাকশন নয়, কমেডিতে সিলভারস্ক্রিন মাতাবেন তিনি। সৌজন্যে রাজকুমার হিরানির ডাঙ্কি| ভিও-২- সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির প্রথম গান লুটপুট। আর রিলিজের কয়েক ঘন্টার মধ্যে তার ভিউয়ার্স সংখ্যা বেশ ঈর্ষণীয়।
ছবিতে শাহরুখ রয়েছেন হার্ডির চরিত্রে। আর তাপসী মানুর ভূমিকায়। হার্ডির যে মানুর প্রতি দুর্বলতা রয়েছে তা এই গানেই বোঝা যাচ্ছে। আর রোম্যান্টিক গানে ম্যাজিকের মতো কাজ করেছে অরিজিৎ সিংয়ের সুমধুর কণ্ঠ। এই রোমান্টিক গানের নেপথ্যে রয়েছে প্রীতমের সুর ও স্বানন্দ কিরকিরের কথা। শাহরুখ-তাপসী ছাড়াও এ ছবির অন্যতম আকর্ষণ ভিকি কৌশল অভিনয় করেছেন সুখির চরিত্রে।
এর পাশাপাশি বুগ্গু আর বল্লির চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে বিক্রম কোচর ও অনিল গ্রোভার।মূলত এই পাঁচজনকে কেন্দ্র করেই এগোবে যে ডাঙ্কির গল্প তার ইঙ্গিত মেলে ছবির প্রথম ঝলকেই।তাই, পাঠান ও জওয়ান-এর আকাশছোঁয়া সাফল্যের পর ডাঙ্কি ঘিরে এখন থেকেই যে প্রত্যাশার পারদ চড়ছে তা প্রথম গানের লাইক ও ভিউ দেখলেই বেশ স্পষ্ট হয়ে যায়।
FREE ACCESS