ad
ad

Breaking News

FA9LA

অক্ষয় খান্নার আইকনিক নাচেই বাজিমাত! ‘FA9LA’ র‍্যাপের জাদুতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ফ্লিপারাচি

গত দু’মাস ধরে এই র‍্যাপটি ৮০–৯০ দশকের প্রজন্ম থেকে শুরু করে তরুণদেরও মন জয় করেছে।

dhurandhar-movie-flipperachi-guinness-world-record-fa9la-rap

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: গত ডিসেম্বরে মুক্তি পাওয়া রণবীর সিং অভিনীত ছবি ‘ধুরন্ধর’ প্রথম দিন থেকেই বক্স অফিসে দারুণ সফলতা দেখিয়েছিল। খুব অল্প সময়ের মধ্যে ছবিটি ১১০০ কোটি টাকার ব্যবসা করে খান-কাপুর সাম্রাজ্যের রেকর্ড ভেঙে দেয়। কিন্তু সিনেমার বিষয়বসুর চেয়েও বেশি আলোচনায় আসে ছবির মিউজিক, বিশেষ করে অক্ষয় খান্নার বালোচিস্তানের এন্ট্রি সিকোয়েন্সে থাকা FA9LA র‍্যাপ।

গত দু’মাস ধরে এই র‍্যাপটি ৮০–৯০ দশকের প্রজন্ম থেকে শুরু করে তরুণদেরও মন জয় করেছে। আর এই ক্রমবর্ধমান জনপ্রিয়তার জেরেই এবার বাহারিনের র‍্যাপার ফ্লিপারাচি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেন।

খবর অনুসারে, রণবীর সিংয়ের ব্লকবাস্টার ‘ধুরন্ধর’-এ ব্যবহৃত FA9LA গানটি সর্বোচ্চ সংখ্যক বিলবোর্ডে স্থান পেয়েছে এবং আরবিয়া চার্টে শীর্ষ স্থান দখল করেছে। এই র‍্যাপের জনপ্রিয়তার ফলে ভারত ও সমগ্র উপমহাদেশে ফ্লিপারাচির খ্যাতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গিনেস রেকর্ড গড়ার খবর পাওয়া র‍্যাপার নিজেও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, “গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস—হাবিবি! এটা সত্যিই অসাধারণ। যে ভাষায় গানটি গাওয়া হয়নি, সেই হিন্দিতেই এতটা জনপ্রিয়তা! আমার কল্পনাতীত ছিল। FA9LA গানটা যেন গত দু’মাসে বিস্ফোরণ ঘটিয়েছে।”

ফ্লিপারাচি জানান, বিশ্বরেকর্ডের খবর পেয়ে তিনি তখন একটি ফটোশুটে ব্যস্ত ছিলেন, সেখানে থেকেই তিনি ভক্তদের সঙ্গে এই আনন্দের খবর ভাগ করে নেন। ‘ধুরন্ধর’ ছবিতে FA9LA র‍্যাপের জনপ্রিয়তা অক্ষয় খান্নার নৃত্যশৈলীর কারণে আরও বৃদ্ধি পেয়েছে—এটাই বলা যায়, এই গানটি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে এসেছে।

বাহারিনের র‍্যাপার হুসাম অসীম বা ফ্লিপারাচি যিনি আরবি ভাষায় এই র‍্যাপটি তৈরি করেছেন, তাঁর কণ্ঠে ও র‍্যাপ স্টাইলে গানটি বিশ্বব্যাপী সাড়া ফেলেছে। এই সাফল্যের ফলে তার মুকুটে নতুন করে যোগ হলো গিনেসের পালক, যা ‘ধুরন্ধর’ টিমের জন্যও গর্বের বিষয়।