ad
ad

Breaking News

Dev

Dev: আসছে ‘প্রজাপতি ২’- আনুষ্ঠানিক ঘোষণা দেবের

মঙ্গলবার দেব তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে দুটি ছবি ভাগ করে নিয়েছেন। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘প্রজাপতি ২’

Dev Returns: Superstar Announces ‘Projapoti 2’

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: সময়টা বেশ ভালই যাচ্ছে টলিউড সুপারস্টার দেবের। একের পর এক ছবি নিয়ে বর্তমানে দারুণ ব্যস্ত দেব।এবার আসছে দেবের নতুন ছবি ‘প্রজাপতি ২’। মঙ্গলবার দেব তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে দুটি ছবি ভাগ করে নিয়েছেন। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘প্রজাপতি ২’। ছবিতে পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক অতনু রায়চৌধুরী এবং দেব সহ অনেকেই একসঙ্গে দেখা গিয়েছে। এই তিন জনের যুগলবন্দি যে আবারও ঝড় তুলবে বক্স অফিসে সেটা বলাই যায়। এক কথায় এদিন আনুষ্ঠানিকভাবেই ‘প্রজাপতি ২’ ছবির ঘোষণা করলেন প্রযোজক অভিনেতা দেব (Dev)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আরও পড়ুনঃ Purulia: অযোধ্যার পাহাড়ে শিক্ষার আলো, বিনামূল্যে শিক্ষাদান এক গৃহবধূর

শোনা যাচ্ছে, আগামী জুলাই থেকেই নাকি শুরু হবে ‘প্রজাপতি ২’ ছবির শুটিং। তবে ছবিতে দেব ছাড়া আরও কাদের দেখা যাবে সেটা জানানো হয়নি নির্মাতাদের তরফে। তবে কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল দেবের ‘প্রজাপতি ২’ ছবিতে আবারও দেখা যেতে চলেছে ছোটপর্দায় অভিনেত্রীকে। সূত্রের খবর, ‘প্রজাপতি ২’ ছবিতে দেবের বিপরীতে দেখা যেতে চলেছে জ্যোতির্ময়ী কুন্ডুকে। এখন দেখার কবে অফিসিয়ালি ছবির নির্মাতাদের তরফে ঘোষণা করা হয় (Dev)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

দেবের নতুন ছবির শুটিং হতে চলেছে শহর কলকাতার পাশাপাশি বিদেশের মাটিতেও। লন্ডনে হবে ছবির শুটিং। উল্লেখ্য,প্রযোজক অতনু রায়চৌধুরী, অভিনেতা দেব ও পরিচালক অভিজিৎ সেন জুটি বেঁধে ‘টনিক’, ‘প্রজাপতি’, ‘প্রধান’ এর মত ছবি উপহার দিয়েছেন। এবার এই ত্রয়ীর হাত ধরেই আসছে ‘প্রজাপতি ২’। এখন দেখার বক্স অফিসে কতটা ঝড় তুলতে পারেন এই ছবি (Dev)।