চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: টলিউড সুপারস্টার দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’। ইতিমধ্যেই ছবিতে দেবের লুক মন।কেড়েছে দর্শকদের। এবার প্রকাশ্যে এল ‘রঘু ডাকাত’-এর ফার্স্ট লুক টিজার। রবিবার দেব তাঁর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন ‘রঘু ডাকাত’ ( Raghu Dakat)-এর টিজার। ছবিতে টিজারে দেবের লুক ভয় ধরানো। তাঁকে দেখা যায় কপালে সিঁদুর, পাকানো গোঁফ এবং রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থাকতে। টিজার প্রকাশ্যে আসতেই মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
[আরও পড়ুনঃ Arshdeep Singh: ম্যানচেস্টার টেস্টের আগে অর্শদীপের চোট, দলে ডাক পেলেন অংশুল কম্বোজ]
‘রঘু ডাকাত’-এর ( Raghu Dakat) টিজারে বাঙালিদের ওপর ইংরেজদের অত্যাচারের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। টিজারেরই শুরুতেই গম্ভীর গলায় শুনতে পাওয়া যায় ‘ইংরেজরা ভেবেছিল বাঙালিরা মরে গেছে। আগুন নিভে গিয়েছে, প্রতিবাদ হয়ে গিয়েছে ইতিহাস। কিন্তু ওরা জানে না, আগুন নিভে গেলেও ছাই নেভে না। ইতিহাস লেখে শিকারী, বাঘ লেখে না। যদি লিখতো তাহলে ইতিহাসটা কেমন হতো বল দেখি?’ এরপরই মা কালীর সামনে তীর ধনুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রঘু ডাকাতকে। ইংরেজদের করা অন্যায়ের প্রতিবাদ নেওয়ার জন্য সবদিক থেকে প্রস্তুত সে। খর্গ হস্ত রঘু ডাকাতের রূপ রীতিমতো ভয় ধরানো। ইতিমধ্যেই ছবিতে দেবের এই লুক দেখে তাঁর প্রসংশায় পঞ্চমুখ সকলে। চলতি বছর পুজোর সময় মুক্তি পাবে দেবের ‘রঘু ডাকাত’।
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]
উল্লেখ্য, বর্তমানে একের পর এক ছবির কাজ নিয়ে ব্যস্ত দেব। সম্প্রতি ‘প্রজাপতি ২’ ছবির শ্যুটিং সেরে বিদেশ থেকে দেশে ফিরেছেন দেব। সামনেই রয়েছে দেবের ওপর বহু প্রতীক্ষিত ছবি ‘ধুমকেতু’-র মুক্তি। এই ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন দেব। আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে ‘ধুমকেতু’। এরমধ্যেই প্রকাশ্যে এল দেবের ‘রঘু ডাকাত’-এর ফার্স্ট লুক টিজার। সব মিলিয়ে বলাই যায় এখন টলিউডের ব্যস্ততম অভিনেতাদের মধ্যে একজন সুপারস্টার দেব।( Raghu Dakat)