চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: বলিউড স্টারকিডদের কথা বলতে গেলে বলতেই হয় দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের মেয়ে বেবি দুয়ার কথা। মেয়ের জন্মের পর থেকেই তাঁকে নিয়ে উন্মাদনার শেষ নেই অনুরাগীদের। যদিও জন্মের পর থেকে মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি। গতবছর দীপাবলিতে মেয়ের পায়ের ছবি প্রকাশ্যে এনে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছিলেন সকলকে। তার এক বছর পর অর্থাই এই দীপাবলিতে প্রথমবার প্রকাশ্যে আনলেন মেয়ের মুখ। মঙ্গলবার দীপিকা-রণবীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেয়ের সঙ্গে নিজেদের ছবি ভাগ করে নেন (Deepika Ranveer)।
View this post on Instagram
দীপিকা-রণবীরের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট দুয়াকে কোলে নিয়ে আছেন দীপিকা, আর পাশে স্ত্রী ও মেয়েকে আগলে দাঁড়িয়ে রণবীর। হাসি মজাতে ক্যামেরায় পোজ দিচ্ছেন তাঁরা। এদিন মা-মেয়েকে দেখা গেল রং মিলান্তি পোশাকে। দীপাবলির জন্যে দীপিকা বেছে নিয়েছিলেন লাল রঙের আনারকলি, গা ভর্তি গয়না, চুল টেনে বাঁধা। অন্যদিকে বেবি দুয়ার পরনে মায়ের সঙ্গে মিলিয়ে লাল জামা, কপালে ছোট্ট একটা লাল টিপ। বাবা রণবীরকে দেখা গেল সাদা রঙের পাঞ্জাবিতে। বেবি দুয়ার সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে তারকা দম্পতি সকলকে দীপাবলির শুভেচ্ছাও জানান। আর এই ছবি প্রকাশ্যে আসতে উচ্ছ্বসিত অনুরাগীরা। বেবি দুয়ার প্রসংশায় সকলে। উল্লেখ্য, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ফুটফুটে রাজকন্যার জন্ম দেন বলিউড ‘মস্তানি’। আর মেয়ের জন্মের এক বছর পর অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি (Deepika Ranveer)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/