ad
ad

Breaking News

Deepika Controversy

উড়িয়ে দিলেন দীপিকার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ, কী বললেন ডিয়ানা

এবার এই পরিস্থিতিতে নিজের অবস্থান জানালেন তাঁর 'ককটেল’ সহ-তারকা ডিয়ানা পেন্টি। তিনি মনে করেন না দীপিকা 'অপেশাদার'।

Deepika Controversy: Diana Penty Defends Co-Star

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: এই মুহূর্তে বলিপাড়ায় অন্যতম আলোচনার বিষয় রণবীর পত্নি দীপিকা পাড়ুকোন। বর্তমানে তাঁর সময়টি একেবারেই ভাল যাচ্ছে না। তিনি জড়িয়েছেন বিতর্কে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি থেকে বাদ পড়ার পর তিনি বাদ পড়লেন ‘কল্কি ২৮৯৮’ ছবির সিকুয়েল থেকে। শুধু তাই নয়, ‘অপেশাদার’ তকমা পর্যন্ত পড়েছে তাঁর উপর। এবার এই পরিস্থিতিতে নিজের অবস্থান জানালেন তাঁর ‘ককটেল’ সহ-তারকা ডিয়ানা পেন্টি। তিনি মনে করেন না দীপিকা ‘অপেশাদার’ (Deepika Controversy)।

[আরও পড়ুন: রোনাল্ডো-ফেলিক্সের জোড়া গোলে জয় আল নাসেরের, জয় দিয়েই দ্বিতীয় ইনিংস শুরু মরিনহোর]

এনডিটিভি যুব কনক্লেভে ডিয়ানা পেন্টি বলেন, “দীপিকা খুবই পেশাদার। আমি তো দশে দশ দেব। হ্যাঁ তিনি অত্যন্ত সুশৃঙ্খল।” রণবীর পত্নীর প্রশংসা করে ডায়না আরও বলেন, “আমি মনে করি, এটা দীপিকার বেড়ে ওঠা এবং আসে তাঁর ব্যাকগ্রাউন্ড থেকেও। উনি একজন ক্রীড়াবিদের মেয়ে। তিনি শৃঙ্খলাবদ্ধ।” অর্থাৎ ডায়না দীপিকার বিরুদ্ধে ওঠা অপেশাদারিত্বের অভিযোগ উড়িয়ে দেন।

পাশাপাশি, ডিয়ানা জানান দীপিকার সঙ্গে তাঁর অভিনয়ের অভিজ্ঞতার কথা। তিনি বলেন, “প্রথম ছবিতে উনি আমার সহ-অভিনেত্রী ছিলেন। আমি যখন কিছুই জানতাম না, তখন দীপিকা এবং সইফ দুজনেই পিলার ছিলেন আমার সমর্থনের। আমি সবসময় দেখেছি উনি বেশ পরিশ্রমী এবং কাজের প্রতি ডেডিকেটেড। একটি দুর্দান্ত কাজের শৈলী রয়েছে তাঁর। এটা আমি মনে করি (Deepika Controversy)।”

FB POST: https://www.facebook.com/share/r/16NzzvsWbU/

উল্লেখ্য, ‘কল্কি ২৮৯৮’ ছবির সিকুয়েলে দীপিকা থাকবেন কিনা, তা নিয়ে আগ্রহ চরম ছিল তাঁর ভক্তদের। তবে সম্প্রতি ছবির দলের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয় যে তাঁর সঙ্গে কাজ করা সম্ভব হয়ে উঠছে না। যদিও দীপিকার টিমের তরফ থেকে জানানো হয়েছে যে তাঁকে সরানো হয়নি, বরং তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন।