ad
ad

Breaking News

Debolina Nandy

মাঝরাতে ফেসবুক লাইভে ‘শেষ কথা’, তারপরই নিলেন জীবনের চরম চরম সিদ্ধান্ত নিলেন গায়িকা দেবলীনা নন্দী

অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তীর একটি পোস্ট থেকে জানা যায় যে, দেবলীনা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বিপদ মুক্ত।

deblina-nandi-suicide-attempt-news

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ দেবলীনা নন্দী তাঁর মিষ্টি গলা ও হাসিমুখের জন্য বহু দর্শকের প্রিয়। স্টেজ শো এবং মাচা অনুষ্ঠানে তিনি যেমন জনপ্রিয়, তেমনি নেট দুনিয়ায় তাঁর গান, রিলস এবং ব্যক্তিগত মুহূর্তগুলোও নজর কেড়ে ধরে। গত বছরই তিনি প্রবাহ নন্দীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

কিন্তু বিবাহের মাত্র কিছু মাস না ঘুরতেই, শনিবার গভীর রাতে দেবলীনা নিজের জীবনের একাধিক সমস্যা নিয়ে আতঙ্কিত হয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তীর একটি পোস্ট থেকে জানা যায় যে, দেবলীনা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বিপদ মুক্ত।

দেবলীনা লাইভ ভিডিওতে কালো পোশাক পরে তাঁর ব্যক্তিগত ও পেশাগত সমস্যার কথা প্রকাশ করেছেন। বিশেষত তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে মাকে নিয়ে চলমান ঝামেলা এবং শ্বশুরবাড়ির চাপের কথা তিনি জানান। দেবলীনা উল্লেখ করেন, সংসার করতে গিয়ে তাঁকে বারবার মাকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। তিনি বরাবরই পরিবার ও সবার মন জয় করতে চাইতেন, কিন্তু শেষ পর্যন্ত পারতে পারেননি।

লাইভ ভিডিওতে বারবার তিনি বলেন, “যদি আমি আর না থাকি…” এবং ভিডিওর শেষে নিজেকে আর সামলাতে না পারার কথাও উল্লেখ করেন। ভিডিওর ক্যাপশনেও লেখা ছিল ‘শেষ কথা’। এর পরেই সায়ক চক্রবর্তীর পোস্টে জানা যায় যে দেবলীনা হাসপাতালে ভর্তি, নাকে নল লাগানো অবস্থায় চিকিৎসাধীন।

পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। কী পরিস্থিতিতে দেবলীনা এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত সকলের কামনা, তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন।