ad
ad

Breaking News

Suchitra Sen

রূপোলি পর্দায় আসছে ‘সুচিত্রা’ দর্শনা, প্রকাশ্যে সুচিত্রা সেনের ভূমিকায় দর্শনার ছবি

তিনি শুধুমাত্র রুপোলি পর্দা নায়িকাই নন। তাঁর নাম শুনলেই রূপকথার গল্প মনে পড়ে যায়। তাঁর রূপের মোহে মজেছিল আপামর বাঙালি।

Darshan's film in the role of Suchitra Sen in public

ছবিঃ সংগৃহীত

Bangla Jago Desk: তিনি শুধুমাত্র রুপোলি পর্দা নায়িকাই নন। তাঁর নাম শুনলেই রূপকথার গল্প মনে পড়ে যায়। তাঁর রূপের মোহে মজেছিল আপামর বাঙালি। তাঁর অভিনয়ে বুঁদ হয়েছিলেন ৮ থেকে ৮০ সকলেই। তিনি আর কেউ নন কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেন। কিন্তু ২০১৪ সালে ১৭ জানুয়ারি তাঁর জীবনযাত্রা থেমে যায়। তবে এবার আরও একবার বড়পর্দায় দেখা মিলবে সুচিত্রা সেনের। তবে তাঁকে স্বয়ং নয়, দেখা যাবে সুচিত্রা রূপী দর্শনাকে। সিনেমার পর্দায় এবার মহানায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দর্শনা বণিককে। প্রকাশ্যে এল সুচিত্রা রূপী দর্শনার প্রথম লুক। যা ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের। 

[আরও পড়ুনঃ Wayenad landslide : ওয়েনাডে ভূমিধসে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল, নিখোঁজ ১৮০ 

সদ্য বিবাহিতা দর্শনা এবার নতুন রূপে নজর কাড়লেন। শীঘ্রই মুক্তি পাবে কৃষ্ণেন্দু চট্টোপাধ‌্যায়ের পরিচালনায় তৈরি ‘যমালয়ে জীবন্ত ভানু’। ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনী অবলম্বনে তৈরি ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। ছবিতেই বিখ্যাত সাড়ে চুয়াত্তর ছবির শ্যুটিং-এর একটি দৃশ্য রয়েছে সেখানেই দজ্ঞশনাকে সুচিত্রা সেনের ভূমিকায় দেখা যাবে। ইতিমধ্যে সংবাদমাধ্যমে সেই কথা নিজেই জানিয়েছেন দর্শনা। বুড়িমা চিত্রম নিবেদিত এই ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন সুমন কুমার দাস। আর এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেব রাজা নারায়ণ দেব।

সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করার কথা জানতে পেরে প্রথমে হতচিকত হলেও রীতিমতো উচ্ছ্বসিত দর্শনা। তিনি জানান পরিচালক কৃষ্ণেন্দু যখন তাঁকে ফোন করেন তখন তিনি দার্জিলিং-এ ছিলেন। তিনি জানান, ‘আমায় যখন কৃষ্ণেন্দু দা ফোন করেছিল আমি তখন দার্জিলিংয়ে। ফেব্রুয়ারি মাসে টয়ট্রেনে করে ঘুরছি। এই প্রস্তাব পাওয়ার পর না বলার কোনও প্রশ্নই ছিল না।’ যেহেতু সাড়ে চুয়াত্তর ছবির শ্যুটিং-এর একটি দৃশ্য দেখানো হবে তার জন্য কলকাতায় ফিরেই বারবার ছবিটি দেখে নেন দর্শনা। ‘মাসিমা মালপো খামু’ বিখ্যাত সেই সংলাপও শোনা যাবে ছবিতে। তিনি জানিয়েছেন, যেহেতু সুচিত্রা সেন এবং তাঁর মুখের খুব একটা মিল নেই একটু দুশ্চিন্তাতেই ছিলেন তিনি। তবে মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর দৌলতে সেই সমস্যারও সমাধান হয়ে যায়। সুচিত্রা রূপে তাঁর যে ছবিটি প্রকাশ্যে আসে সেখানে দেখা যায় শিফন শাড়ি, খোলা চুল, মাথায় লেসের ফিতে দিয়ে একেবারে তাঁকে ‘সুচিত্রা সেন’ বানিয়ে তোলা হয়েছে। তবে ছবিতে সুচিত্রা সেনের দেখা মিললেও মিলবে না উত্তম কুমারের দেখা। যা নিয়ে বেশ আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিতে উত্তম কুমারের ভূমিকায় কে থাকছেন জিজ্ঞেস করতেই তিনি জানান, “সে আর হল কই! ‘সাড়ে চুয়াত্তর’ ছবির ওই দৃশ্যে তো উত্তমকুমার ছিলেন না। রূপটান শেষে নিজেকে দেখার পর তাই মনখারাপ হয়ে গিয়েছিল। নকল ‘সুচিত্রা’ যদি ‘আসল’ উত্তমকে এক বার পেতেন!”

[আরও পড়ুনঃ Calcutta Police Sgt: “শ্রাবণের ধারার মতো”, উদ্যোগে ক্যালকাটা পুলিশ সার্জেন্ট ইনস্টিটিউট