ad
ad

Breaking News

Comedy Sequel

Comedy Sequel: অনিশ্চিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কি কারণে থমকে অক্ষয়ের কমেডি ছবি?

২০২৩ সালের ছবির ঘোষণা হলেও এখনও পর্যন্ত এগোয়নি ছবির কাজ। আর তাতেই অনিশ্চয়তায় কমেডি মুভি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।

Comedy Sequel: Akshay Kumar’s Comedy Film Faces Uncertainty

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: বলিউডের কমেডি ঘরানার ছবি গুলির মধ্যেই অন্যতম ‘ওয়েলকাম’। বক্স অফিসে সুপারহিট এই ছবি (Comedy Sequel)। এরপরই আসবে ‘ওয়েলকাম’ এর দ্বিতীয় সিক্যুয়েল। যদিও দ্বিতীয় ভাগ তেমন ছাপ ফেলতে পারেনি দর্শকমনে। তবে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিক্যুয়েল যে আসছে সে খবর আগেই জানানো হয়েছিল। তৃতীয় ছবির নাম ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ছবির প্রথম টিজারও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। মাল্টিস্টারার কমেডি ঘরানার ছবি হতে চলেছে। ২০২৩ সালের ছবির ঘোষণা হলেও এখনও পর্যন্ত এগোয়নি ছবির কাজ। আর তাতেই অনিশ্চয়তায় কমেডি মুভি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ (Comedy Sequel)।

[আরও পড়ুন: Sagardwip youth: ইউপিএসসি পাস করে সেনাবাহিনীতে লেফটেন্যান্ট শুভেন্দু]

সূত্রের খবর, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে বড় বড় তারকাদের নেওয়া হলেও কেউই পারিশ্রমিকের সামান্য অংশও পাননি। ফলে অনেকেই নিঃশব্দে সরে গিয়েছেন। বাকিরা এখনও ছবির সঙ্গে থাকলেও কাজ করা নিয়ে আগ্রহী নন। এদিকে ছবির ৮০ শতাংশ স্টেক অক্ষয়ের। বাকি ২০ শতাংশ নাদিয়াদওয়ালার। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা নিজেই নিশ্চিত করেন সেই খবর (Comedy Sequel)।

FB POST: https://www.facebook.com/share/p/1B1PLrrgb5/

জানা যায়, ২০২৪ সালের বড়দিনে মুক্তি পাবে ছবিটি। কিন্তু ২০২৫ সালের প্রথম ছয় মাস প্রায় শেষ হতে চললেও ছবির কাজ সেভাবেই এগোয়নি। আর তাতেই অথৈ জলে এই ছবি। স্বাভাবিকভাবেই ছবি নিয়ে তৈরি হয়েছে একাধিক অনিশ্চয়তা। ছবিতে অক্ষয় কুমার,সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, জনি লিভার, জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটানি, রবিনা টন্ডন, লারা দত্তসহ একগুচ্ছ তারকাদের। এখন দেখায় এই জটিলতা কাটিয়ে আদেও বড় পর্দায় মুক্তি পায় কিনা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ (Comedy Sequel)।