ad
ad

Breaking News

Bollywood Controversy

Bollywood Controversy: ‘কঠিন কিন্তু অসম্ভব নয়’, দীপিকা-সন্দীপ বিতর্ক নিয়ে বললেন জেনেলিয়া

এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী জেনেলিয়া ডি'সুজা। জেনেলিয়ার কথায়, তিনি দিনে ১০ ঘন্টা কাজ করেন।

Bollywood Controversy: Genelia Reacts to Deepika-Sandeep Work

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘স্পিরিট’ থেকে দীপিকার সরে দাঁড়ানোর পর থেকেই বিতর্কের শেষ নেই (Bollywood Controversy)। আট ঘণ্টার বেশি কাজ করতে রাজি নন দীপিকা, ২০ কোটির কম পারিশ্রমিক ও নেবেন না, আর এই মতানৈক্যই ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়েন দীপিকা। ব্যাস তারপর থেকেই বিতর্ক যেন আর পিছু ছাড়ছে না। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। জেনেলিয়ার কথায়, তিনি দিনে ১০ ঘন্টা কাজ করেন। ‘কঠিন কিন্তু অসম্ভব নয়’। অর্থাৎ দীপিকার ৮ ঘন্টার শিফটে কাজ করার দাবিকে সমর্থন করেন না অভিনেত্রী।

[আরও পড়ুন: Mahua Moitra: অভিষেকের পথে হাঁটলেন মহুয়া, পহেলগাঁও হামলা নিয়ে প্রশ্ন ছুঁড়লেন কেন্দ্রকে]

সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্দীপ-দীপিকাকে নিয়ে চলতে থাকা বিতর্ক নিয়ে মুখ খোলেন অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। তিনি বলেন, ‘এটা কঠিন কিন্তু অসম্ভব নয়। আমি প্রতিদিন ১০ ঘন্টা কাজ করি এবং এমন কোনও কোনও দিন গিয়েছে যখন পরিচালক এটা ১১ বা ১২ ঘন্টা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আমি মনে করি এটা ন্যায্য কিন্তু আমাদের কেবল সেই সমন্বয়গুলি করার জন্য সময় প্রয়োজন। যখন আপনার এক বা দুই দিন অতিরিক্ত কাজ করতে হয়, তখন এটা একটা বোঝাপড়া এবং একটা প্রক্রিয়া যা করা প্রয়োজন।’ অর্থাৎ পরিচালকের দাবিকে ন্যায্য বলেই দাবি করেন জেনেলিয়া (Bollywood Controversy)

দীপিকার আট ঘণ্টার বেশি কাজ না করার দাবিকে সমর্থন জানিয়েছেন বহু বলিউড তারকাই। অজয় দেবগন, সইফ আলি খান, পঙ্কজ ত্রিপাঠী, নেহা ধুপিয়া, রাধিকা আপ্তেরা অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। এমনকি দক্ষিণী পরিচালক মনিরত্নমও দীপিকার দাবিকে ন্যায্য বলে মনে করেন। উল্লেখ্য, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহু প্রতীক্ষিত ছবি ‘স্পিরিট’। এই ছবিতেই দেখা যাওয়ার কথা ছিল দীপিকা পাড়ুকোনের।

ছবিতে দক্ষিণী তারকা প্রভাসের বিপরীতে থাকার কথা ছিল তাঁর। কিন্তু আট ঘণ্টার বেশি কাজ চাননি দীপিকা এমনকি ২০ কোটি পারিশ্রমিক নিয়েও পরিচালক-অভিনেত্রীর মধ্যে শুরু হয় মত বিরোধ। দীপিকার দাবি মানতে রাজি হননি সন্দীপ। আর তারপরই ছবি থেকে সরে দাঁড়ান দীপিকা। তবে ‘স্পিরিট’ ছবি থেকে দীপিকা বেরিয়ে যাওয়ার পর নেওয়া হয় তৃপ্তি ডিমরিকে। মাত্র ৪ কোটি পারিশ্রমিকে রাজি হয়ে যান অভিনেত্রী (Bollywood Controversy)