ad
ad

Breaking News

Darshana Banik-Heeramandi

Darshana Banik-Heeramandi: বনশালির নজরে এবার সৌরভ পত্নী! দর্শনা প্রসঙ্গে এবার কি বললেন পরিচালক

টলিউডের অন্যতম চেনা মুখ দর্শনা বণিক। এখন টলিউডের সাথে সাথে বলিউডে নিয়মিত কাজ করছেন তিনি । কিছুদিন আগে বিয়ে নিয়ে বেশ চর্চায় থেকেছেন এই সুন্দরী

Bhansali's eyes now Sourav wife , What did the director say about Darshana

সংগৃহীত

Bangla Jago Desk: টলিউডের অন্যতম চেনা মুখ দর্শনা বণিক। এখন টলিউডের সাথে সাথে বলিউডে নিয়মিত কাজ করছেন তিনি । কিছুদিন আগে বিয়ে নিয়ে বেশ চর্চায় থেকেছেন এই সুন্দরী। উল্লেখ্য গত বছর ডিসেম্বরে সৌরভ দাসের সাথে সাত পাকে বাঁধা পড়েছেন দর্শনা বণিক। বিয়ের পর থেকে দাম্পত্য জীবন ও কাজের চাপ নিয়ে ভীষণভাবে ব্যস্ত দর্শনা। আর এরই মধ্যে একটি সুখবর দিলেন নায়িকা।  সঞ্জয় লীলা বনশালির নজরে এবার দর্শনা বণিক। এই খবর চাউর হতে যথারীতি নেট দুনিয়ায় শোরগোল পড়েছে। সবার একটাই মতামত তাহলে এবার কি হিরামান্ডির পরিচালকের সাথে কাজ করতে চলেছেন বঙ্গ তনয়া ?  তবে ব্যাপারটা সেই রকম নয়। একটি গানে রিল  পোস্ট করেছেন দর্শনা ।

[ আরও পড়ুন:  Hardik Pandya And Natasha Controversy: হারিয়ে যাওয়া ছবি ফিরল আবারও নাতাশার ফিডে! “হচ্ছে টা কি?”- প্রশ্ন অনুরাগীর]

সেই ভিডিওতে দেখা গেছে লাল ভেলভেট  লেহেঙ্গায়  সেজেছে অভিনেত্রী। আর তার চোখের ইশারাতে ঘায়েল হয়েছে তার অনুগামীরা। অবশ্য দর্শনার এই রিলিটি বনশালী প্রোডাকশন সহ নেটফ্লিক্স ইন্ডিয়া নিজেদের  ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন। পাশাপাশি দর্শনার এই রিলটিতে প্রশংসা ও করেছেন। আর বনশালীর এই প্রশংসায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত হয়েছে দর্শনা। অভিনেত্রী জানান তার একটি ফটোশুট ছিল আর সেই ফটোশুটেই এই গানের রিল বানান তিনি। এছাড়াও তিনি আরও জানান, তিনি নাচ করতে ভালোবাসেন। আর তিনি সম্প্রতি পোস্ট করা রিলটি কাউকে ট্যাগ করে পোস্ট করেননি। তবে ব্যাপারটা বনশালির চোখে পড়ায় বেশ ভালো লাগছে।

 

View this post on Instagram

 

A post shared by Darshana Banik (@darshanabanik)

উল্লেখ্য দর্শনা রীতিমতো একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী। ছোট থেকে তিনি নিয়মিত নাচের তালিম নিয়েছেন। বর্তমানে অভিনেত্রী মুম্বাইয়ের কোরিওগ্রাফার নিধি প্রভুর কাছে নাচ শেখেন। আর এই নিধি প্রভু বানশালির এই ছবির গানটি কোরিওগ্রাফও করেছেন। এছাড়াও দর্শনান নাচের বরাবরই ভক্ত ছিল সৌরভ। অভিনেত্রী জানান দর্শনার নাচকে বরাবরই প্রশংসা করেছে সৌরভ। তবে দর্শনাকে সৌরভের থেকেও সৌরভের মা অর্থাৎ দর্শনের শাশুড়ি, প্রচন্ড ভাবে উৎসাহিত করে। তিনি সবসময় চান দর্শনা ও সৌরভ যাতে প্রচুর কাজ করে।