ad
ad

Breaking News

'Bhagam Bhaag 2'

আসছে ‘ভাগম ভাগ ২’, ফের একসঙ্গে আইকনিক জুটি

বলিউডে বরাবরই কমেডি ছবি ক্রেজ অনেক বেশি। বছরের পর বছর ধরে দর্শকদের একের পর এক কমেডি ছবি উপহার দিয়ে যাচ্ছে বলিউড।

'Bhagam Bhaag 2' is coming, the iconic pair is back together

Bangla Jago Desk: বলিউডে বরাবরই কমেডি ছবি ক্রেজ অনেক বেশি। বছরের পর বছর ধরে দর্শকদের একের পর এক কমেডি ছবি উপহার দিয়ে যাচ্ছে বলিউড। যেখানে সাম্প্রতিক সংযোজন ‘স্ত্রী ২’ এবং ‘ভুলভুলাইয়া ৩’। দুটি ছবিতেই হরর কমেডি ফুটিয়ে তোলা হয়েছে যা মন কেড়েছে সেনিপ্রেমীদের। তবে এবার আর হরর কমেডি না বরং শুধু কমেডি নিয়েই ফিরছেন খিলাড়ি অক্ষয় কুমার। আসছে  ‘ভাগম ভাগ ২’। সূত্রের খবর, ছবিতে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও গোবিন্দাকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।

২০০৬ সালে মুক্তি পেয়েছিল সুপারহিট কমেডি ছবি ‘ভাগম ভাগ’। সেই ছবিতে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও গোবিন্দার উপস্থিতি বাজিমাত করেছিল। সেই রেশ ধরেই ফিরছে  ‘ভাগম ভাগ ২’। জানা যাচ্ছে, অক্ষয় কুমার সম্প্রতি কমেডি ছবি ‘ভাগম ভাগ’-এর কপিরাইট কিনেছেন। এ ও শোনা যাচ্ছে, তাঁর প্রযোজনাতেই নাকি তৈরি হবে এই ‘ভাগম ভাগ ২’। ইতিমধ্যেই নাকি চিত্রনাট্য লেখা শেষ হয়েছে। আরও জানা যাচ্ছে, আগামী বছর থেকেই নাকি শুরু হতে চলেছে এই ছবির শুটিং। সব মিলিয়ে বলা যায়, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও গোবিন্দাকে আবারও একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন সকলে।