Bangla Jago Desk : জন্মান্ধ উদ্যোগপতি শ্রীকান্ত বোল্লার সাজতে গিয়ে নিজের মুখমন্ডলের উপর এক্সপেরিমেন্ট করে বিপাকে পড়লেন অভিনেতা রাজকুমার রাও। সম্প্রতি এই নতুন লুকে তাঁকে দেখা গেল দিলজিতের লাইভ কনসার্টে।
আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই অভিনেতার কপালে জুটল নানা অপমান। ভক্তরা কেউ তাঁর এই লুক মেনে নিতে পারছে না। কারণ ছবি দেখে একদমই চেনা যাচ্ছে না তাঁকে। মুখের হাড়গোড় একদম পাল্টে ফেলেছেন? গালের সঙ্গে সঙ্গে ঠোঁটেও বদল এসেছে? প্রিয় নায়কের এহেন চেহারা দেখে কেউ কেউ বললেন, এক গাল থেকে আরেক গালের ভাঁজ তো বোঝাই যাচ্ছে না। সম্প্রতি দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে অভিনেতা উপস্থিত হতেই শুরু হয়েছে ট্রোলিং। নেটপাড়ার একাংশের দাবি, চেহারায় কারসাজি করেছেন রাজকুমার।।আবার কেউ মন্তব্য করেছেন, প্লাস্টিক সার্জারির এই অবস্থা।অভিনয় জগতে এমন বহু তারকা রয়েছেন, যাঁরা কৃত্রিম পদ্ধতিতে নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করিয়েছেন।
তালিকা দীর্ঘ হলেও তা প্রকাশ্যে স্বীকার করেন না অনেকেই। কখনও নাক টিকালো করা, আবার কখনও বা ঠোঁটের ভোল পাল্টে ফেলা, আবার কখনও চোয়াল চিকন করা— চাহিদা অনুযায়ী রূপ পেতে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন বহু বলি তারকা। অস্ত্রোপচারের মাধ্যমে চেহারার বদল ঘটানোর কথা স্বীকারও করেছেন কেউ কেউ। এতগুলো ফিলার্স কেউ করে? মুখটাই তো বদলে গিয়েছে। আবার কারওর কথায়, আগেই খারাপ ছিল। এখন তো আরও খারাপ। ফলে ছবি রিলিজের আগে নিজের লুক নিয়ে ভক্তদের কটাক্ষের শিকার হলেন রাজকুমার রাও।