চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: নিজের ভক্ত সহ অন্যান্য সিনেমাপ্রেমীদের সামনে আলাদা রূপে আসছেন এই প্রজন্মের অন্যতম সেরা অ্যাকশন হিরো, জ্যাকি পুত্র, টাইগার শ্রফ। শনিবার মুক্তি পেল ‘বাঘি ৪’এর ট্রেলার, যাতে রনিকে দেখা গেল একেবারে ভিন্নরূপে। ট্রেলারে বোঝা যাচ্ছে যে ছবিতে রীতিমত রক্তগঙ্গা বইবে। যদিও টাইগার একা নন, ভয়াবহ রূপে দেখা গেল সাঞ্জু বাবা, ওরফে সঞ্জয় দত্তকে। ছবিটি প্রেক্ষাগৃহে দেখা যাবে ৫ সেপ্টেম্বর থেকে (Baaghi 4)।
২০১৬ সালে মুক্তি পেয়েছিল বাঘি ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি। দর্শকদের মনে বেশ ভালোভাবেই দাগ কাটতে সফল হয়েছিল সিনেমাটি। এরপর ২০১৮ সালে আসে পার্ট ২। সেটিও বেশ ভালো সাফল্যের মুখ দেখে। এরপর ২০২০ সালে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটি। এরপরই দিনদিন বাড়তে শুরু করেছিল চতুর্থ পার্ট নিয়ে সকলের আগ্রহ। টাইগার ভক্তরা যেন অপেক্ষাই করতে পারছিলেন না। এবার সেই অপেক্ষার হল অবসান। শনিবার, ৩০ আগস্ট, মুক্তি পেল ‘বাঘি ৪’এর ট্রেলার। তাতে দেখা যাচ্ছে কিভাবে রক্তে ভরা লড়াইয়ে নেমেছেন গল্পের নায়ক রনি, ওরফে টাইগার শ্রফ। শুধু তাই নয়, ট্রেলার অনুযায়ী, গল্পের খলনায়ক সঞ্জয় দত্তও কতটা নৃশংস, সেটাও দেখানো হয়েছে। দুই অভিনেত্রী সোনাম বাজওয়া ও হার্নাজ সান্ধুকে দেখানো হলেও, ট্রৈলার দেখে বোঝা যাচ্ছে গল্পটা মূলত টাইগার শ্রফ বনাম সঞ্জয় দত্তকে নিয়ে (Baaghi 4)।
Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial
এই ট্রেলার দেখে বেশ খুশি হয়েছেন নেটিজেনরা। একাংশ এখন থেকেই দাবি করছেন যে ছবিটি বড়সড় হিট হবে। আবার অনেকে মনে করছেন যে নাও হতে পারে। তবে দিনের শেষে ছবির অ্যাকশন সিনগুলির এক ঝলক দেখে বেশ মুগ্ধ হয়েছেন সকলে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত ফ্রাঞ্চাইজির অন্য ছবিগুলির মতো এই ছবিটিও দর্শকদের মন জয় করতে পারে কিনা। কি হয় সেটাই এখন দেখার (Baaghi 4)।