ad
ad

Breaking News

Arijit Singh

কথা রাখলেন অরিজিৎ! প্লেব্যাক ত্যাগের ঘোষণার পর প্রথম গান ‘রায়না’

আদ্যোপান্ত রোমান্টিক এই গানটি শুনে অনেক ভক্তই আবেগপ্রবণ হয়ে পড়েছেন

Arijit Singh Singer Releases First Independent Song

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: সঙ্গীতপ্রেমীদের জন্য এক মিশ্র অনুভূতি বয়ে আনল অরিজিৎ সিংয়ের সাম্প্রতিক পদক্ষেপ। গত ২৭ জানুয়ারি প্লেব্যাক থেকে বিদায় নেওয়ার আকস্মিক ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন মুর্শিদাবাদের ভূমিপুত্র। তবে গান না ছাড়ার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা রাখলেন নিজের নতুন স্বাধীন গান (Independent Song) ‘রায়না’ প্রকাশের মাধ্যমে।প্লেব্যাক ছাড়ার ঘোষণার পর এটিই অরিজিতের প্রথম গান যা প্রকাশ্যে এল। ‘রায়না’ গানটির সুর করেছেন প্রখ্যাত সুরকার শেখর রাভজিয়ানি এবং কথা লিখেছেন প্রিয়া সারাইয়া। গানটি মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনুরাগী মহলে উন্মাদনা তুঙ্গে; কেউ একে ‘অরিজিতের জাদু’ বলছেন, আবার কেউ তাঁর স্বাধীন মিউজিক ক্যারিয়ারের নতুন শুরুকে স্বাগত জানাচ্ছেন। আদ্যোপান্ত রোমান্টিক এই গানটি শুনে অনেক ভক্তই আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

অরিজিৎ আগেই জানিয়েছিলেন যে, চুক্তিবদ্ধ থাকা কিছু কাজ তিনি এ বছর শেষ করবেন। সেই তালিকায় যুক্ত হলো আমির খান প্রযোজিত এবং তাঁর পুত্র জুনেইদ খান অভিনীত ছবি ‘এক দিন’। এই ছবিতে সাই পল্লবীর বিপরীতে জুনেইদকে দেখা যাবে এবং ছবির একটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। এর আগে জল্পনা ছিল যে সলমন খানের ‘ব্যাটেল অফ গালওয়ান’ বা শাহরুখ খানের ‘কিং’ ছবিতে তাঁর শেষ প্লেব্যাক শোনা যাবে। তবে আমির খানের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জুনেইদের ছবিতে অরিজিতের উপস্থিতির খবরটি নিশ্চিত করা হয়েছে। প্লেব্যাকের জগত থেকে সরে দাঁড়ালেও অরিজিৎ সিং যে আরও উন্নত মানের এবং ভিন্ন স্বাদের কাজ নিয়ে ফিরছেন, ‘রায়না’ তার প্রথম ঝলক মাত্র।