ad
ad

Breaking News

Arijit Singh

Arijit Singh: অনুরাগীর কাছে ক্ষমাপ্রার্থী অরিজিৎ! কি এমন ঘটেছিলো?

গানের পাশাপাশি নিজের আচরণের জন্য বিশেষ প্রশংসিত অরিজিৎ সিং।

Arijit apologizes to fans! What happened?

সংগৃহীত

Bangla Jago Desk: গানের পাশাপাশি নিজের আচরণের জন্য বিশেষ প্রশংসিত অরিজিৎ সিং। বারংবার উঠে এসেছে তাঁর মানবিক ছবি। অনুরাগীদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা সংগীতশিল্পীর পরিচয়ে অন্য মাত্রা দেয়। সম্প্রতি আবারও একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। নিজের অনুরাগীর কাছে ভরামঞ্চে ক্ষমা চাইলেন অরিজিৎ। আর সেই ভিডিয়োই এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। কিন্তু কেন আচমকা ক্ষমাপ্রার্থী হলেন সংগীতশিল্পী?

[ আরও পড়ুন: Vladimir Putin: ঘনাচ্ছে বিশ্বযুদ্ধের আশঙ্কা! পশ্চিমি দেশে পারমাণবিক হামলার হুঁশিয়ারি পুতিনের]

ব্রিটেনে চলছে অরিজিৎ সিংয়ের কনসার্ট। মোট চারটি কনসার্ট রয়েছে ব্রিটেনে এই জানা যায়। সম্প্রতি একটি কনসার্ট থেকে একটি ভিডিয়ো ক্লিপ ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যায়, এক অনুরাগী হাত মেলানোর জন্য মঞ্চের দিকে ছুটে আসেন। কিন্তু বাধা দেয় নিরাপত্তারক্ষীরা। রীতিমতো গলা ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তখনই সেই মহিলা অনুরাগী অরিজিতের নাম ধরে চিৎকার করতে থাকে। অরিজিতের চোখে পড়ায় তৎক্ষণাৎ গান থামিয়ে দেন তিনি। তারপরেই নিরাপত্তারক্ষীর উদ্দ্যেশ্যে বলেন, এমন ব্যবহার করা একেবারে অনুচিৎ। পাশাপাশি সেই মহিলা অনুরাগীর কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘আমি দুঃখিত। আপনার সঙ্গে এটা মোটেই উচিত হয়নি। আমি যদি ওখানে থাকতাম, আপনাকে সুরক্ষা দিতে পারতাম কিন্তু আমি ছিলাম না। আমি দুঃখিত।’

[আরও পড়ুন: POK: ভূস্বর্গে নির্বাচন মিটলেই শুরু হবে ‘পিওকে’ দখলের কাজ, হুঙ্কার যোগীর]

ব্রিটেনে দ্বিতীয় দিনের শোয়ের একটি ক্লিপও কিছুদিন আগেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যায়, এক দর্শক অরিজিতকে ‘আর কবে’ গাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তখনই অরিজিৎ বলে ওঠেন, এই জায়গা এবং এই সময় ‘আর কবে’ গাওয়ার জন্য নয়।অরিজিৎ সিং বলেন, “ভাই এটা এ সবের জায়গা নয়। মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন। এটা আমার কাজ। আমি কাজ করছি। আর ওটা (‘আর কবে’ গান) আমার শিল্প। এটা সঠিক সময় নয় এই গান গাওয়ার। তুমি যদি সত্যিই প্রতিবাদ করতে চাও, যাও কলকাতায় যাও। ওখানে অনেক বাঙালি আছেন, যাও গিয়ে কলকাতার পথে নামো”। তিনি আরও বলেন, “গানটা মনিটাইজ করা নেই, মনিটাইজেশন বন্ধ করা আছে। কপিরাইট নেই কোনও। যে কেউ ওটা ব্যবহার করতে পারেন।”