ad
ad

Breaking News

Raktabeej 2

বক্স অফিসে ঝড় ‘রক্তবীজ ২’-র, ৫ কোটির দোরগোড়ায় শিবু-নন্দিতার ছবি

সেই তালিকায় নবতম সংযোজন পরিচালক জুটির নতুন ছবি ‘রক্তবীজ ২’।

argentina-squad-usa-venezuela-friendly-2026-world-cup

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk:টলিউডের অন্যতম পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। তাদের ছবি মানেই বক্স অফিসে নতুন রেকর্ড। বিগত কয়েক বছরে শিবু-নন্দিতার ছবি একের পর এক রেকর্ড গড়েছে বক্স অফিসে। সেই তালিকায় নবতম সংযোজন পরিচালক জুটির নতুন ছবি ‘রক্তবীজ ২’। সম্প্রতি মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবি। ছবি মুক্তির আগে থেকেই প্রত্যাশা ছিল ‘রক্তবীজ ২’ (Raktabeej 2) বক্স অফিসে ঝড় তুলবে। সেই মতো ছবি মুক্তির পর একের পর এক রেকর্ড ভাঙছে এই ছবি। মুক্তির প্রথম সপ্তাহে ছবির আয় পৌঁছে গিয়েছে ৫ কোটির দোরগোড়ায়। 

চিত্রঃ সংগৃহীত

ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের অফিসিয়াল সোশাল মিডিয়া পেজে প্রকাশ্যে এল ছবির প্রথম সপ্তাহে ব্যবসার হিসেব। এবার প্রায় পাঁচ কোটির ঘর ছুঁই ছুঁই সাফল্য এই ছবির। জানা যাচ্ছে প্রথম সপ্তাহে এই ছবির ব্যবসা হয়েছে যথাক্রমে, বৃহস্পতিবার ২৫ লাখ, শুক্রবার ৩২ লাখ, শনিবার ৫৭ লাখ, রবিবার ৬৬ লাখ, সোমবার ৭৫ লাখ, মঙ্গলবার ৮৫ লাখ, বুধবার ৬১ লাখ ও বৃহস্পতিবার ৫৪ লাখ টাকা।(Raktabeej 2) 

এই প্রথম সপ্তাহে সব মিলিয়ে ব্যাবসার নিরিখে এই ছবির বক্স অফিস কালেকশন ৪.৫৫ কোটি টাকা। মুক্তির মাত্র ১ সপ্তাহে ছবির আয় ৫ কোটির দোরগোড়ায় হলে যতদিন যাবে ততই যে বাড়বে সেটা বলাই যায়। গত ২৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ‘রক্তবীজ ২’। (Raktabeej 2) ছবির আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, ভিক্টর ব্যানার্জি, কৌশানী মুখোপাধ্যায় সহ একাধিক অভিনেতাদের দেখা গিয়েছে। সবমিলিয়ে ছবির প্রথম ভাগের মত দ্বিতীয়ভাগও ব্যাপক সাফল্য পাবে সেটা বলাই যায়।