চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত আর্থিক দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য এবার তলব করা হল টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তলবের জেরে মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ দিল্লির সদর দফতরে হাজিরা দেন অভিনেতা। সাদা শার্ট ও জিনস পরে, হাতে একাধিক নথিপত্র নিয়ে ইডি-র দফতরে পৌঁছন অঙ্কুশ। মুখে ছিল স্পষ্ট গাম্ভীর্য। গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, বেটিং অ্যাপ সংস্থাটির সঙ্গে অভিনেতার আর্থিক চুক্তি, চুক্তির শর্তাবলি ও লেনদেন সংক্রান্ত নানা বিষয়ে তাঁকে প্রশ্ন করা হবে (Ankush Hazra)।
Delhi: In the 1xBet illegal betting case, Bengali actor Ankush Hazra visited the ED office. Earlier, cricketers Suresh Raina and Shikhar Dhawan were also questioned in connection with the case pic.twitter.com/v9uQawXtPf
— IANS (@ians_india) September 16, 2025
ইডি জানতে চাইতে পারে – সংশ্লিষ্ট বেটিং অ্যাপ সংস্থার সঙ্গে অঙ্কুশের কবে এবং কী শর্তে চুক্তি হয়েছিল? কত বছরের চুক্তি ছিল? কত টাকা পেয়েছেন তিনি সংস্থার কাছ থেকে এবং সেই টাকা কবে কবে দেওয়া হয়েছে? সমস্ত লেনদেনের ব্যাঙ্ক স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী জমা দিতে হতে পারে তাঁকে। উল্লেখ্য, এই অনলাইন বেটিং অ্যাপের প্রচারে অংশ নেওয়ার জন্য গত এক বছর ধরেই একাধিক বলিউড, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ক্রীড়াজগতের তারকাদের জিজ্ঞাসাবাদ করছে ইডি। ইতিমধ্যেই এই মামলায় বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ, হরভজন সিং, সুরেশ রায়না ও উর্বশী রাওতেলার নাম উঠে এসেছে। গত জুন মাসেই সুরেশ রায়না, হরভজন সিং-সহ একাধিক তারকা ইডির কাছে হাজিরা দিয়ে নিজেদের বয়ান রেকর্ড করান (Ankush Hazra)।
এই তদন্তেরই ধারাবাহিকতায় এবার তলব করা হয়েছে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। বেটিং অ্যাপের প্রচারে তাঁর ভূমিকা নিয়ে আরও বিশদে জানতে চায় ইডি। সংস্থার পক্ষ থেকে দেওয়া অর্থ বা চুক্তির নথি ঘেঁটে দেখা হবে, এই প্রচার কার্যকলাপ আর্থিক দুর্নীতির আওতায় পড়ে কিনা। মঙ্গলবার দিল্লিতে ইডির সদর দফতরে উপস্থিত হয়ে তদন্তে সহযোগিতার বার্তাই দিয়েছেন অঙ্কুশ। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে অভিনেতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি (Ankush Hazra)।