ad
ad

Breaking News

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অঞ্জনের মৃণাল শ্রধাঞ্জলি

Bangla Jago TV Desk : হাতে আর মাত্র কয়েকটা দিন। এরপরেই শীতের মরশুমেই শুরু হবে। সাথেই শুরু হবে কলকাতার চলচ্চিত্র পার্বণ। প্রতিবছরের মত এই বছরেও অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতিবারেই দেখা যায় এই উৎসবে বহু সিনেমাপ্রেমী মানুষ এসে হাজির হন। প্রতিবারেই সিনেমাপ্রেমী মানুষদের উপচে পড়া ভিড় হয় দেখার মত। এবছর অর্থাৎ ২০২৩ […]

Bangla Jago TV Desk : হাতে আর মাত্র কয়েকটা দিন। এরপরেই শীতের মরশুমেই শুরু হবে। সাথেই শুরু হবে কলকাতার চলচ্চিত্র পার্বণ। প্রতিবছরের মত এই বছরেও অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতিবারেই দেখা যায় এই উৎসবে বহু সিনেমাপ্রেমী মানুষ এসে হাজির হন। প্রতিবারেই সিনেমাপ্রেমী মানুষদের উপচে পড়া ভিড় হয় দেখার মত। এবছর অর্থাৎ ২০২৩ সালের এই ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজিত হতে চলেছে। আগামী ৫ থেকে ১২ই সেপ্টেম্বর অর্থাৎ এক সপ্তাহব্যাপী এই অনুষ্ঠান চলবে।

প্রতিবারের মতো এবারেই একগুচ্ছ সিনেমা প্রদর্শিত হবে কেআইএফএফ -এ। তারমধ্যে রয়েছে অঞ্জন দত্ত ও নীল দত্ত প্রযোজিত ছবি ‘চালচিত্র এখন’। সম্পূর্ণ ছবিটি আবর্তিত হবে মৃণাল সেনের সাথে  অঞ্জন দত্তের সম্পর্কের নেপথ্যে। কিংবদন্তি শিল্পী তথা পরিচালক মৃণাল সেনের শততম জন্মবার্ষিকীতে এই ছবি শ্রদ্ধাঞ্জলি হিসেবে নিবেদন করেছিলেন অঞ্জন দত্ত।

উল্লেখ্য, এই সিনেমাতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অঞ্জন দত্তকে। ১৯৮১ সালে মৃণাল সেনের নির্দেশনাতেই বড় পর্দায় মুক্তি পেয়েছিল কালজয়ী ছবি ‘চালচিত্র’। সেই ছবিতে অভিনয়ও করেছিলেন অঞ্জন দত্ত। সেই সময়েই তাঁদের মধ্যে একটি ব্যক্তিগত সম্পর্ক গরে ওঠে। এর ওপর ভিত্তি করেই গল্প তুলে ধরা হয়েছে অঞ্জন দত্তের ‘চালচিত্র এখন’ ছবিতে।

FREE ACCESS