ad
ad

Breaking News

Ranbir Kapoor

জাপানে এবার মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’, সঙ্গে যাবে কি ছোট্ট রাহা?

জাপানের সঙ্গে রণবীরের সংযোগ মূলত তাঁর দাদু রাজ কাপুরের মাধ্যমে।

animal-park-release-update

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: নতুন খবর অনুযায়ী, সন্দীপ রেড্ডীর ‘অ্যানিম্যাল’ ছবিটি বক্সঅফিসে বিপুল সাড়া ফেলেছিল। যদিও ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পেলেও অনেক সমালোচনার মুখে পড়েছিল। বিশেষ করে নারীবিদ্বেষী অভিযোগের সঙ্গে ছবির নাম জড়িয়ে গিয়েছিল। তবু রণবীর কাপুরের অনুরাগীরা ছবিটি দেখে মুগ্ধ হয়েছিলেন। ছবির শেষেই ইঙ্গিত ছিল—পরবর্তী ভাগ আসবে। সেই অংশের নাম হবে ‘অ্যানিম্যাল পার্ক’। ইতিমধ্যেই এর প্রস্তুতিও শুরু হয়েছে।

এর আগে ‘অ্যানিম্যাল’ ছবিটি জাপানে মুক্তি পেতে চলেছে। জাপানের সঙ্গে রণবীরের সংযোগ মূলত তাঁর দাদু রাজ কাপুরের মাধ্যমে। তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই জাপানের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছে। দাদুর ছবি ‘মেরা জুতা হ্যায় জাপানি’ গানটি তো সবারই পরিচিত। তাই জাপানের সঙ্গে বহু স্মৃতি জড়িয়ে রয়েছে রণবীরের। এই কারণেই তিনি চান, তাঁর মেয়ে রাহাকে নিয়ে সেই দেশে যেতে। রণবীর বলেন, “এই দেশটার সঙ্গে আমার সংযোগ ছোট বয়স থেকে। দাদু রাজ কাপুরের মাধ্যমে। আমার খুব ইচ্ছে মেয়ে রাহাকে নিয়ে সেই দেশে যাব।”

রণবীর বর্তমানে তাঁর আসন্ন দুই ছবি নিয়ে ব্যস্ত। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা ভন্সালীর ‘লভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং করছেন তিনি। ফলে প্রশ্ন উঠছে—‘অ্যানিম্যাল পার্ক’ কখন আসবে? সন্দীপ রেড্ডী বর্তমানে ‘স্পিরিট’ ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকায় ‘অ্যানিম্যাল পার্ক’-এর শুটিং শুরু হতে ২০২৭ পর্যন্ত সময় লাগতে পারে।

এ ছাড়াও ‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে আরও একটি বড় ঘোষণা করেছেন রণবীর। তিনি জানিয়েছেন, ‘অ্যানিম্যাল পার্ক’ একটাই ছবি নয়, এটি তিনটি ভাগে নির্মিত হবে। এই ছবিতে নৃশংসতা নতুন মাত্রায় পৌঁছাবে বলে দাবি করেছেন তিনি।