ad
ad

Breaking News

Anant Ambani

বন্ধুত্বের নতুন নজির! প্রিয় ‘অনন্ত ভাই’কে শুভেচ্ছা জানাতে পুরনো স্মৃতির ডালি সাজালেন ভাইজান

অনন্ত আম্বানিকে বিশ্বের অন্যতম ‘নিঃস্বার্থ ও দয়ালু’ মানুষ হিসেবে অভিহিত করে সলমন জানিয়েছেন, তিনি অনেকের কাছেই এক অনুপ্রেরণার নাম।

anant-birthday-salman-khan-emotional-post-ambani-celebration

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: আম্বানি পরিবারের সঙ্গে বলিউড সুপারস্টার সলমন খানের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের, তবে মুকেশ-পুত্র অনন্ত আম্বানির সঙ্গে ভাইজানের রসায়নটা যেন একটু বেশিই স্পেশাল। অনন্তের ৩১তম জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো কিন্তু অত্যন্ত মিষ্টি ছবি শেয়ার করে বন্ধুকে শুভেচ্ছা জানিয়েছেন সলমন। ছবিতে দেখা যাচ্ছে, ভাইজান অনায়াসেই অনন্তের কাঁধে চড়ে বসেছেন, আর প্রিয় বন্ধুর ভার বইতে পেরে অনন্তের মুখে খেলা করছে চওড়া হাসি। এই ছবির ক্যাপশনে সলমন আবেগঘনভাবে লিখেছেন, অনন্ত যেন তাঁর এই দয়ালু ও সুন্দর হৃদয়টা আজীবন আগলে রাখেন, কারণ এই মানুষটাই একদিন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

অনন্ত আম্বানিকে বিশ্বের অন্যতম ‘নিঃস্বার্থ ও দয়ালু’ মানুষ হিসেবে অভিহিত করে সলমন জানিয়েছেন, তিনি অনেকের কাছেই এক অনুপ্রেরণার নাম। অনন্তের এই বিশেষ দিনটি উদযাপন করতে রাজস্থানের জয়পুর ও জামনগরে বসেছে চাঁদের হাট। রণবীর সিং, শাহরুখ খান, গৌরী খান থেকে শুরু করে অনন্যা পাণ্ডে, সঞ্জয় দত্ত এবং দক্ষিণী তারকা রাম চরণের মতো একঝাঁক তারকা এই জমকালো উৎসবে শামিল হয়েছেন। পেজ থ্রি-র পাতায় এখন এই তারকাখচিত বার্থডে সেলিব্রেশনই টক অফ দ্য টাউন।

জন্মদিন উদযাপনের পাশাপাশি অনন্তের আধ্যাত্মিক ও দানশীল রূপটিও প্রকাশ্যে এসেছে। ৩১ বছরে পদার্পণ করার ঠিক আগেই তিনি গুরুভায়ুর মন্দির দর্শন করেন এবং সেখানে প্রার্থনা সারার পাশাপাশি মন্দির ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিয়েছেন। বর্তমানে মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি-লিঙ্ক সংলগ্ন এলাকাও আলোকমালায় সেজে উঠেছে প্রিয় ‘অনন্ত ভাই’কে শুভেচ্ছা জানাতে। দুই বন্ধুর এই অটুট বন্ধন এবং আম্বানি পরিবারের রাজকীয় আয়োজন নেটপাড়ায় এখন ভাইরাল।