চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: আর্থিক প্রতারণার শিকার হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ৭৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তাঁরই প্রাক্তন সহকারী বেদিকা প্রকাশ শেট্টির বিরুদ্ধে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়ার ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করতেন বেদিকা। অভিনেত্রীর আর্থিক লেনদেনের বিষয়টি তিনিই দেখতেন। আর সেই সুযোগেই ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের আগস্টের মধ্যে তিনি আলিয়ার প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড ও আলিয়ার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ৭৬ লক্ষ ৯০ হাজার টাকা হাতান বলেই অভিযোগ। বিষয়টি নজরে আসে অভিনেত্রীর মায়ের (Alia Bhatt)।
আরও পড়ুন: Gangasagar Development: বাংলা জাগো’র খবরের জের, গঙ্গাসাগরে রাস্তা সংস্কারে প্রশাসন
ঘটনা সামনে আসতেই তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হল আলিয়ার মা তথা বর্ষীয়ান অভিনেত্রী সোনি রাজদান। গত ২৩ জানুয়ারি পুলিশে অভিযোগ দায়ের করা হয় আলিয়ার প্রাক্তন সহকারী বেদিকা প্রকাশ শেট্টির বিরুদ্ধে। তারপর থেকেই তদন্ত চলছিল। অবশেষে গ্রেফতার করা হল আলিয়ার প্রাক্তন সহকারীকে। পুলিশ সূত্রে খবর, বেদিকা শেঠি জাল বিল তৈরি করাতেন। এবং তাতে আলিয়াকে স্বাক্ষর করিয়ে অর্থ আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এবং অপরাধের পর অভিনেত্রীকে বলতেন যে, এই খরচ তাঁর ভ্রমণ, সাক্ষাৎ এবং অন্যান্য খাতে খরচ হয়েছে। আর এভাবেই দিনের পর দিন টাকা আত্মসাৎ করেছেন আলিয়ার প্রাক্তন সহকারী (Alia Bhatt)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
আপাতত তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি জেরার মাধ্যমেই এই জালিয়াতির তদন্ত করছে পুলিশ। উল্লেখ্য, আলিয়া বর্তমানে ব্যস্ত একের পর ছবির কাজ নিয়ে। আগামীতে সঞ্জয় লীলা বানসালির লাভ এন্ড ওয়ার’ তে দেখা যাবে আলিয়াকে। ছবিতে স্বামী রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি আলিয়া এখন ব্যস্ত রয়েছেন ‘আলফা’ ছবির শুটিংয়ে। সেখানে তাঁকে দেখা যাবে এক এজেন্টের চরিত্রে। সবমিলিয়ে কাজ, পরিবার, সন্তান সব নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী (Alia Bhatt)।