ad
ad

Breaking News

Akshay Kumar

Akshay Kumar: বড়দিনে অক্ষয়ের ডাবল ধামাকা! ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ খিলাড়ির নতুন রূপ দেখে থ নেটপাড়া

৩১ সেকেন্ডের এই শর্ট ভিডিওটি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়।

Akshay Kumar Welcome To The Jungle Video

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বড়দিন উপলক্ষে দর্শকদের বড় চমক দিলেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। ২০০৭ সালের ব্লকবাস্টার ছবি ‘ওয়েলকাম’-এর তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছিল। এবার সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে খোদ অক্ষয় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এই ছবির একটি বিশেষ ভিডিও ঝলক। ৩১ সেকেন্ডের এই শর্ট ভিডিওটি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়।

ভিডিওটিতে অক্ষয় কুমারকে সম্পূর্ণ নতুন অবতারে দেখা গেছে। বিশেষ করে তাঁর সাদা চুলের লুক দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে। এই ছবির সবচেয়ে বড় চমক হতে চলেছে অক্ষয়ের দ্বৈত চরিত্র। ছবিতে তাঁকে দুটি ভিন্ন বয়সের ভূমিকায় দেখা যাবে। ভিডিওতে পুরো কাস্টকে দুটি দলে বিভক্ত থাকতে দেখা যায়। একটি দলের নেতৃত্বে রয়েছেন ‘বয়স্ক’ অক্ষয়, যেখানে তাঁর সাথে দেখা গেছে রবীনা ট্যান্ডন, আরশাদ ওয়ারসি, তুষার কাপুর এবং সুনীল শেট্টিকে। অন্যদিকে, তরুণ অক্ষয়ের দলে রয়েছেন অভিনেত্রী দিশা পাটানি। দুই প্রজন্মের এই লড়াই পর্দায় কতটা জমজমাট হবে, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

বড়দিনের শুভেচ্ছা জানিয়ে অক্ষয় এই ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, “‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর পক্ষ থেকে সবাইকে বড়দিনের অনেক ভালোবাসা। আমাদের ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। আপনাদের সামনে এই ঝলক তুলে ধরার জন্য আর অপেক্ষা করতে পারছিলাম না। সকলের কঠোর পরিশ্রমের ফসল হতে চলেছে এই সিনেমা।” পোস্টের মাধ্যমেই অভিনেতা নিশ্চিত করেছেন যে, ২০২৬ সালে বড় পর্দায় মুক্তি পাবে এই হাই-ভোল্টেজ কমেডি ড্রামা।

ছবিটির আরও একটি বড় আকর্ষণ হলো এর সঙ্গীত। ২০০৭ সালের সেই কালজয়ী গান ‘উঁচা লম্বা কদ’, যা আজও মানুষের মুখে মুখে ঘোরে, সেটিই পুনরায় ব্যবহার করা হচ্ছে এই সিক্যুয়েলে। তবে পুরনো সংস্করণ নয়, গানটিকে একবারে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরা হবে। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার এই মেগা প্রজেক্টে অক্ষয় ছাড়াও রয়েছেন বলিউডের একঝাঁক তারকা। সব মিলিয়ে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় ছবি যে বিনোদনের নতুন মাত্রা যোগ করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।