ad
ad

Breaking News

Aishwarya Rai

Aishwarya Rai: আরাধ্যার নামে ভুয়ো অ্যাকাউন্ট! মেয়েকে নিয়ে চলা আলোচনার প্রসঙ্গে মুখ খুললেন ঐশ্বর্য্য

সোশ্যাল মিডিয়ায় আরাধ্যার নামে একাধিক প্রোফাইল থেকে ছবি পোস্ট হওয়ায় সম্প্রতি দর্শকদের মনে নানা প্রশ্ন জাগে।

Aishwarya Rai on Aaradhya social media rumours

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ব্যক্তিগত গোপনীয়তার অধিকার রক্ষায় সম্প্রতি আদালতের দ্বারস্থ হওয়া সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন এবার নেটদুনিয়ায় তাঁর কন্যা আরাধ্যাকে নিয়ে চলা আলোচনা প্রসঙ্গে মুখ খুললেন। বচ্চন পরিবারের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার বাইরে ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আরাধ্যার নামে একাধিক প্রোফাইল থেকে ছবি পোস্ট হওয়ায় সম্প্রতি দর্শকদের মনে নানা প্রশ্ন জাগে। অনেকে ধরেই নিয়েছিলেন, বচ্চন-কন্যা নিজেই হয়তো এই অ্যাকাউন্টগুলো পরিচালনা করছেন (Aishwarya Rai)।

আরও পড়ুনঃ মেটিয়াবুরুজে ‘সেবাশ্রয় ২’-এ বিপুল সাড়া, এক্স হ্যান্ডেলে পোস্ট করে কী জানালেন অভিষেক?

এই নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা চলছে, ঠিক তখনই একটি অনুষ্ঠানে এসে আসল সত্যটা সামনে আনলেন ঐশ্বরিয়া। যেখানেই যান, পুরস্কার বিতরণী মঞ্চ হোক বা অন্য কোনো অনুষ্ঠান, ঐশ্বরিয়া সব সময়ই কন্যা আরাধ্যাকে আগলে রাখেন। স্বাভাবিকভাবেই মেয়েকে নিয়ে তৈরি হওয়া যেকোনো ভুল ধারণা তিনি মেনে নিতে নারাজ। অভিনেত্রী স্পষ্ট করে দেন যে আরাধ্যার নামে সোশ্যাল মিডিয়ায় যা কিছু রটছে, তার কোনোটিই সত্য নয়। ঐশ্বরিয়া বলেন, “আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই। যে সব প্রোফাইল রয়েছে, সেগুলি একেবারেই ভুয়ো অ্যাকাউন্ট।” ঐশ্বরিয়ার কথায়, “আমার মনে হয় বাইরে কেউ না কেউ আছে, যারা এই কাজ করছে। আমি জানি আপনারা আমার পরিবার, আমার স্বামী এবং আমার প্রতি ভালোবাসা দেখান, সেই ভালোবাসার জন্য ধন্যবাদ। কিন্তু আমার মেয়ে আরাধ্যা সোশ্যাল মিডিয়ায় নেই (Aishwarya Rai)।”

Bangla jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

বর্তমান সোশ্যাল মিডিয়া সংস্কৃতি প্রসঙ্গে তিনি আরও বলেন, “আজকাল এগুলো জীবনের অংশ হয়ে গিয়েছে। এতে অনেক ইতিবাচক দিকও রয়েছে। কিন্তু, অনেক কিছু আছে— এটাই বাস্তব, এর থেকে সরে আসার কোনো উপায় নেই।” তবে ঐশ্বরিয়া নিজে জানিয়েছেন যে তিনিও খুব কম সমাজমাধ্যমে সক্রিয় থাকেন এবং সকলকে অনুরোধ করেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখার জন্য (Aishwarya Rai)।