ad
ad

Breaking News

Allu Arjun-Ramcharan

আল্লু অর্জুনের পর এবার বিপাকে রামচরণ

সেই ঘটনার এক মাস কাটতে না কাটতেই ৪ জানুয়ারী, রামচরণের এক অনুষ্ঠান থেকে ফেরার ফথে ঘটেব যায় সেই একই ধরণের ঘটনা।

After Allu Arjun, now Ram Charan is in trouble

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: ৪ ডিসেম্বর, হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা-২ এর প্রিমিয়ারে গিয়েছিলেন আল্লু অর্জুন। সেখানেই ঘটে গিয়েছিল মর্মান্তিক এক দুর্ঘটনা। আল্লু অর্জুনকে দেখতে সেখানে ভিড় জমিয়েছিলেন তাঁর বহু অনুরাগী। সেই ভিড়ের মধ্যেই ধাক্কাধাক্কির জেরে তাঁর এক মহিলা অনুরাগীর মৃত্যু হয় পদপিষ্ট হয়ে।

এখনও পর্যন্ত সেই মহিলার ছেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সেই মর্মান্তিক ঘটনার পর আইনি বিপাকে পড়েন আল্লু অর্জুন। এক রাত জেলেও কাটাতে হয়েছে তাঁকে। শেষপর্যন্ত শর্তসাপেক্ষে জামিন পেয়ে যান আল্লু অর্জুন।

সেই ঘটনার এক মাস কাটতে না কাটতেই ৪ জানুয়ারী, রামচরণের এক অনুষ্ঠান থেকে ফেরার ফথে ঘটেব যায় সেই একই ধরণের ঘটনা। রামচরণের দুই অনুরাগীর মৃত্যু হয় দুর্ঘটনার জেরে।

বর্তমান সময়ে বিতর্কের শষ নেই আল্লু অর্জুনকে কেন্দ্র করে। তদন্তে সহযোগীতা যেমন তাঁকে করতে হচ্ছে, সেইসঙ্গে প্রতি রবিবার তাকে হাজিরা দিতে হচ্ছে থানায়। জেল থেকে আল্লু অর্জুনের ফেরার পর তাঁর জুবিলি হিলসের বাড়িতে দেখা গিয়েছে রামচরণকে। যার কারণে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। এবার সেই রামচরণের ছবি ‘গেম চেঞ্জার’-এর প্রচার থেকে ফেরার পথেই তাঁর দুই অনুরাগীর মৃত্যু হল দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনার পরই সিনেমার প্রযোজকের তরফ থেকে মৃতের পরিবারকে আর্থিক ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়।

জানা যায়, ৪ ডিসেম্বর আল্লু অর্জুনের সঙ্গে ওই ঘটনা ঘটার পর এবার ৪ জানুয়ারী শনিবার  গেম চেঞ্জার ছবির প্রচারানুষ্টান ছিল। সেখান থেকেই অনুষ্ঠান শেষে রাত সাড়ে নটায় বাড়ি ফেরার পথে তাদের বাইকের সঙ্গে এক ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই গুরুতরভাবে জখম হন দুজন। আহতদের উদ্ধার করে পোদ্দাপুরম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।