ছবি : সংগৃহীত
Bangla Jago Desk: ক্যান্সারে আক্রান্ত বলিউড অভিনেত্রী হিনা খান। গতকালই এমন খবর প্রকাশ্যে আসে। খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়ায়। প্রশ্ন উঠতে থাকে এই খবরের মধ্যে সত্যতা কতটা। জল্পনার মধ্যেই অভিনেত্রীর স্যোশাল মিডিয়ায় পোস্ট জল্পনা আরও বাড়িয়ে দেয়। প্রকাশ্যে আসে থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হন হিনা খান। জানা যায় এর মধ্যে বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি হন তিনি।
[ আরও পড়ুন – Kalki 2898 AD 1st Day Box Office: প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুললো ‘কল্কি ২৮৯৮ এডি’! ভেঙে চুরমার সমস্ত রেকর্ড]
হিন্দির ছোট পর্দার অতি জনপ্রিয় মুখ হিনা খান। ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হে’ জনপ্রিয় ধারাবাহিকে অক্ষরা নামে মুখ্য চরিত্রে অভিনয় করে হাজারও মানুষের মন জয় করেন। এরপর কসৌটি জিন্দেগী কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর, খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন তিনি। সকলের প্রিয় অভিনেত্রী নাকি ক্যানসারে আক্রান্ত। এক্স হ্যান্ডেলে হিনার এক ভক্ত জানিয়েছেন তিনি হাসপাতালে ভর্তি। সম্ভবত ক্যানসারের চিকিৎসা চলছে।
ভক্তের এই পোস্ট নিয়ে জল্পনাতেই সিলমোহর হিনা খানের। এক্স হ্যান্ডেলে অভিনেত্রী পোস্ট করেন, ‘আমাদের এই গল্পের শেষ নেই। লড়াই যত কঠিনই হোক না কেন, যোদ্ধাকে লড়াই চালিয়ে যেতে হবে। হাল ছেড়ে দেওয়া মোটেই উচিত নয়। যোদ্ধার জীবনে কিছু না কিছু চমৎকার নিশ্চয়ই হবে।’ এরপর তাঁর অসুস্থতার মান্যতা দিয়ে আরও একটি পোস্টে জানান হিনা খান আরও জানান, তাঁর চিকিৎসা শুরু হয়েছে, তিনি আপাতত সুস্থ রয়েছেন। সুস্থ হতে চিকিৎসকরা যা বলছেন, সেই কথা তিনি মেনে চলছেন বলেও জানান বিগ বস রানার্স আপ। পাশাপাশি প্রত্যেকে যাতে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করেন, অনুরাগী ও শুভানুধ্যায়ীদের কাছে সেই প্রার্থনা করেন টেলিভিশন এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী।
[ আরও পড়ুন – Kumar Sanu on AI: এআই প্রযুক্তিকে ভয় কুমার শানুর, বিশেষ পদক্ষেপ নিতে চলেছেন গায়ক]
হিনার পোস্টের নীচেই তাঁর জন্য প্রার্থনা করেছেন অঙ্কিতা লোখন্ডে। তিনি লিখেছেন, ‘এই দুঃসময় তাড়াতাড়ি পার হয়ে যাবে।’ ক্যানসারের সঙ্গে লড়ার জন্য তাঁকে উদ্বুদ্ধ করেন মণীশ মালহোত্রা, ভারতী সিং, শেহনাজ গিল, রেশমি দেশাই, সুনীল গ্রোভার, অম্রুতা খালভিনকর থেকে শুরু করে পূজা ব্যানার্জি, মনামী ঘোষ, দর্শনা বণিক।