Bengla Jago Desk: প্রকাশ্যে এসেছে নতুন মিউজিক ভি়ডিও ‘থার্ড আই’। মিউজিক ভিডিওতে প্রাক্তন আইএস অফিসার অভিষেক সিংয়ের সঙ্গে দেখা গিয়েছে সানিকে। সেই অভিষেকের সঙ্গেই বারাণসী গিয়েছিলেন সানি লিওনি। বারাণসীর ঘাটে গিয়ে গঙ্গারতি করেন অভিনেত্রী।আর সেই গঙ্গারতির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও ভাইরাল হতেই অভিনেত্রীর দিকে ধেয়ে আসে একাধিক কটূ মন্তব্য।
কেউ বলছেন ‘পাপ ধুতে চলে এল’ কেউ বা বলছেন সংস্কারী সানি। আবার কেউ কেউ বলছেন “মা গঙ্গাকে অপবিত্র করে দিল”, “জীবনে সব দেখে ফেললাম”, এমনই নানা মন্তব্যে নেটিজেনরা বিদ্ধ করেছেন নায়িকাকে। সেই ভিডিওটিতে দেখা যায়, সানির কপাল জুড়ে চন্দন। গলায় গাঁদা ফুলের মালা।তারকার পরনে ছিল গোলাপি সালোয়ার। সালোয়ারের দোপাট্টা দিয়ে মাথা ঢেকে গঙ্গারতি করেন সানি।
বারাণসীর ঘাটে গঙ্গারতি করতে দেখে যে ভাবে সানি লিওনিকে কটূ মন্তব্যে বিদ্ধ করেন নেটিজেনরা তাতে অভিনেত্রী কোনও মন্তব্যই করেননি। তবে এই প্রথম নয় এর আগেও একাধিকবার কটূ মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী। তবে বারবার অভিনেত্রী এ ভাবে কটাক্ষের মুখে পড়লেও সেসবে তেমন পাত্তা দেন না তিনি।
FREE ACCESS