Bangla Jago TV Desk : গুঞ্জন নয়, এবার সত্যিই বিয়ে করতে চলেছেন টলিউড অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। সোমবার ২৭শে নভেম্বর বিয়ে করছেন তিনি। পাত্রী গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী । বহুদিন ধরেই অনুপম ও তাঁর স্ত্রী পিয়ার বিচ্ছেদের কারণ হিসেবে উঠে এসেছিল তৃতীয় ব্যক্তির নাম। বেশ কয়েকবার শোনা গিয়েছিল পরম আর পিয়ার গোপন সম্পর্কের কথা। এবার একদম মালা বদলের মধ্যে দিয়ে সেই গোপন সম্পর্ক প্রকাশ্যে আনলেন দুজনে।
সমাজকর্মী তথা গায়িকা, পিয়া চক্রবর্তীর সঙ্গে খুব গোপনে রেজিস্ট্রি করে আইনি বিবাহ সম্পন্ন করবেন পরমব্রত। জানা যাচ্ছে সোমবার আইনি বিয়ের সেরে তারপর নিজেদের বিয়ের অনুষ্ঠানে ঘোষণা করবেন তাঁরা। তবে বিয়েতে নাকি টলিপাড়ার কেউ আমন্ত্রিত থাকবেন না। শুধুমাত্র পরম ও পিয়ার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত করোনার সময়তেই ভেঙ্গে গিয়েছিল পরমব্রত এবং তাঁর দীর্ঘদিনের বিদেশিনী বান্ধবী ইকার সম্পর্ক। এরপর থেকে আরও অনেকের সাথেই নাম জড়িয়েছে অভিনেতার। যদিও পরমব্রত কখনোই তাঁর সম্পর্ক গুলোকে নিয়ে লুকোছাপা করেননি। তবে আবার পিয়ার সাথে সম্পর্কের কথা প্রকাশ্যেও আনেননি। অন্যদিকে ২০২১ এ অনুপম পিয়ার বিয়ে ভাঙ্গে। তারপরেই শুরু হয় পরমব্রত আর পিয়ার সম্পর্কের গুঞ্জন। তবে এবার শেষমেষ পিয়াই হতে চলেছেন ‘পরম-পিয়া’।
FREE ACCESS