ad
ad

Breaking News

শুভশ্রী গঙ্গোপাধ্যায়

ফের ওয়েব দুনিয়ায় রাজ, প্রথমবার জুটি বাঁধবেন আবীর-শুভশ্রী

Bangla Jago TV Desk : সম্প্রতি দ্বিতীয়বার মা হলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তারপর মাত্র কয়েক দিনের বিরতি। তবে এরই মধ্যে টলি পাড়ার আনাচে-কানাচে শোনা যাচ্ছে সম্ভবত ফেব্রুয়ারি মাসে আবার শুটিং ফ্লোরে ফিরবেন অভিনেত্রী। আর কেউ নয় স্বামী রাজ চক্রবর্তীর পরিচালনায় নতুন সিরিজে মুখ্য চরিত্রের অভিনয় করবেন তিনি। যদিও এখনো এই বিষয়ে অফিসিয়ালি […]

Bangla Jago TV Desk : সম্প্রতি দ্বিতীয়বার মা হলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তারপর মাত্র কয়েক দিনের বিরতি। তবে এরই মধ্যে টলি পাড়ার আনাচে-কানাচে শোনা যাচ্ছে সম্ভবত ফেব্রুয়ারি মাসে আবার শুটিং ফ্লোরে ফিরবেন অভিনেত্রী। আর কেউ নয় স্বামী রাজ চক্রবর্তীর পরিচালনায় নতুন সিরিজে মুখ্য চরিত্রের অভিনয় করবেন তিনি। যদিও এখনো এই বিষয়ে অফিসিয়ালি কিছুই জানা যায়নি।

এর আগে কল্লোল লাহিড়ীর জনপ্রিয় উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ অবলম্বনে তৈরি সিরিজটি ছিল শুভশ্রীর প্রথম ওয়েব সিরিজ। যা দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল। আর এবার বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস ‘বাবলি’ অবলম্বনে রাজের পরিচালনায় আসছে নতুন সিরিজ়। নিজের দ্বিতীয় ওয়েব সিরিজে শুভশ্রী জুটি বাঁধতে চলেছেন টলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের সাথে।

এই সিরিজেই প্রথম বার জুটি বাঁধছেন আবীর-শুভশ্রী। প্রসঙ্গত এর আগেও আবীর শুভশ্রীর জুটি বেঁধে কাজ করার কথা ছিল। কিন্তু কোন কারণে সেটা সম্ভব হয়নি। দুজনই এর আগে ওয়েব সিরিজ করলেও এটা তাঁদের একসাথে প্রথম কাজ। সুতরাং দর্শক মহলে যে এই নতুন সিরিজ নিয়ে বেশ আগ্রহ রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

 

FREE ACCESS