ad
ad

Breaking News

Abhishek Praise

Abhishek Praise: ‘কালীধর লাপাতা’-র ট্রেলার মুক্তি পেতেই ছেলের প্রসংশায় পঞ্চমুখ বিগ বি

€ছবিতে একেবারে সাদামাটা, ছক ভাঙ্গা চরিত্রে ধরা দিয়েছেন জুনিয়র বচ্চন।

Abhishek Praise: Abhishek’s Performance in ‘Kaalidhar Lapata’

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: অভিষেক বচ্চন। বিগ বি অমিতাভ বচ্চনের ছেলে হওয়ার পাশাপাশি তিনি যে একজন বড় মাপের অভিনেতা তাঁর প্রমাণ ইতিমধ্যেই পেয়েছে সিনেপ্রেমীরা (Abhishek Praise)। এবার ফের একবার চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে সকলকে চমকে দিলেন অভিষেক বচ্চন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ZEE5 (@zee5)

সম্প্রতি প্রকাশ্যে এসেছে অভিষেক বচ্চন অভিনীত ‘কালীধর লাপাতা’ (Abhishek Praise)। ছবিতে একেবারে সাদামাটা, ছক ভাঙ্গা চরিত্রে ধরা দিয়েছেন জুনিয়র বচ্চন। ছবির ট্রেলার সামনে আসার পর থেকেই অভিষেকের অভিনয়ের প্রশংসা করেছেন সকলের। ছেলের প্রশংসায় পঞ্চমুখ বাবা অমিতাভ বচ্চন ও।

[আরও পড়ুন: Abhishek Praise: ‘কালীধর লাপাতা’-র ট্রেলার মুক্তি পেতেই ছেলের প্রসংশায় পঞ্চমুখ বিগ বি]

নিজের এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন ছেলে অভিষেককে নিয়ে পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, ‘আমি প্রার্থনা করি অভিষেক, তোমার বিভিন্ন চরিত্র এবং ছবি বেছে নেওয়ার ক্ষমতা..আরও সফল হওয়ার ক্ষমতা.. খুবই বিরল গুণ…ভালোবাসা ও আশীর্বাদ।’ ‘কালীধর লাপাতা’ ছবিতে অভিষেক কালীধর নামের এক মধ্যবয়সী ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন যিনি মাঝেমধ্যেই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন।

ঘটনা চক্রে এরপর এক ৮ বছর বয়সী শিশুর সঙ্গে তার দেখা হয়, যে কালীধরকে আবার বাঁচতে শেখায়। দুজনের মধ্যে গড়ে ওঠে এক নিষ্পাপ বন্ধুত্ব। ছবিতে ট্রেলারে অভিষেকের সঙ্গে সেই ছোট ছেলেটির বন্ধুত্বের ঝলক ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের। আগামী ৪ জুলাই জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে অভিষেক অভিনীত ‘কালীধর লাপাতা’ (Abhishek Praise)।