ad
ad

Breaking News

University of Calcutta

কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে বিভিন্ন কোর্স পড়ার সুযোগ

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিএসসি (অনার্স রিসার্চ-সহ অনার্স) ইন ফুড অ্যান্ড নিউট্রিশন কোর্সে আসন সংখ্যা ৭৭।

calcutta-university-undergraduate-professional-courses-admission

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: চিরাচরিত বিষয়ের বাইরে গিয়ে স্নাতক স্তরে পড়তে চান? এমন পড়ুয়াদের জন্য আধুনিক পেশাদারি নানান কোর্স স্নাতক স্তরের জন্য এনেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোম সায়েন্স ও পারফর্মিং আর্টস অ্যান্ড মিউজিক বিভাগ ফুড অ্যান্ড নিউট্রিশন, হিউম্যান ডেভেলপমেন্ট, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক-সহ বিভিন্ন কোর্সে স্নাতক স্তরে ভর্তি নেবে। প্রতিটি কোর্সের মেয়াদ ৪ বছরের। কোর্স শুরু হবে জুলাই মাসে। ১ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট www.caluniv-ucsta.net মারফত। আবেদনমূল্য লাগবে ৫০০ টাকা। তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ২৫০ টাকা আবেদনমূল্য লাগবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিএসসি (অনার্স রিসার্চ-সহ অনার্স) ইন ফুড অ্যান্ড নিউট্রিশন কোর্সে আসন সংখ্যা ৭৭। শুধু মহিলারা আবেদনের যোগ্য। কমপক্ষে ৫০% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। উচ্চ মাধ্যমিকে রসায়ন নিয়ে পড়তে হবে। সেই বিষয় ৫৫% নম্বর নিয়ে পাশ করতে হবে।

বিএসসি (অনার্স রিসার্চ-সহ অনার্স) ইন হিউম্যান ডেভেলপমেন্ট কোর্সে আসন সংখ্যা ৭১। শুধু মহিলারা আবেদনের যোগ্য। কমপক্ষে ৫০% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। উচ্চ মাধ্যমিকে হোম ম্যানেজমেন্ট নিয়ে পড়ে থাকলে অগ্রাধিকার মিলবে।

বি মিউজিক (অনার্স রিসার্চ-সহ অনার্স) ইন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক (ভোকাল) কোর্সে আসন সংখ্যা ৩০। বি মিউজিক (অনার্স রিসার্চ-সহ অনার্স) ইন রবীন্দ্রসঙ্গীত কোর্সে আসন সংখ্যা ৪৫। বি মিউজিক (অনার্স রিসার্চ-সহ অনার্স) ইন বেঙ্গলি সঙ্গস কোর্সে আসন সংখ্যা ৪৫। কমপক্ষে ৫০% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। উচ্চ মাধ্যমিকে মিউজিক নিয়ে পড়তে হবে। তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের কমপক্ষে ৪৫% নম্বর পেতে হবে।