ad
ad

Breaking News

বিধানসভা

জাতীয় সঙ্গীতে অবমাননার অভিযোগে ১২ জন বিজেপি বিধায়কের নামে দায়ের এফআইআর!

Bangla Jago Desk: বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগে ১২ জন বিজেপি বিধায়কদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূলের উপমুখ্যসচেতক তাপস রায় এই অভিযোগ দায়ের করেন। বুধবার বিধানসভা চত্বরে শাসকদলের ধর্না চলাকালীন এই ঘটনা ঘটে। অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্নায় উপস্থিত […]

Bangla Jago Desk: বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগে ১২ জন বিজেপি বিধায়কদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূলের উপমুখ্যসচেতক তাপস রায় এই অভিযোগ দায়ের করেন। বুধবার বিধানসভা চত্বরে শাসকদলের ধর্না চলাকালীন এই ঘটনা ঘটে। অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্নায় উপস্থিত বিধায়কদের জাতীয় সঙ্গীত গেয়ে কর্মসূচি শেষ করতে বলেন, তখনই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়কেরা ‘চোর চোর’ বলে স্লোগান দিয়ে ওঠেন।

শুধু তা-ই নয় বিজেপির বিধায়কেরা ওই সময় রীতি মেনে উঠেও দাঁড়াননি। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই ঘটনার নিন্দা করেন এবং বিজেপি বিধায়কদের বিরুদ্ধে প্রশাসনিকস্তরে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এরপরেই বৃহস্পতিবার বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। বিজেপির পক্ষ থেকে এই অভিযোগকে মিথ্যা বলে দাবি করা হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, অভিযোগে একাধিক ভুল রয়েছে।

তিনি বলেন, অভিযোগপত্রে বিজেপির শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ির নাম চন্দ্রানী লেখা হয়েছে। এখানেই শেষ নয়, বিজেপির দাবি এফআইআরে বিজেপির হিরণ চট্টোপাধ্যায়ের নাম লেখা রয়েছে। অথচ তিনি বুধবার বিধানসভায় আসেনইনি। জাতীয় সঙ্গীতের অবমাননা প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “জাতীয় সঙ্গীতের অবমাননা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আশা করব, এ ব্যাপারে আইন আইনের পথে চলে দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করবে।”

Free Access