ad
ad

Breaking News

All India Trinamool Congress

অনুগতদের কাছে দলের সিদ্ধান্তই হল শেষ কথা

যারা টিকিট পাননি, তাঁদের আগের পাঁচ বছরের পারফরম্যান্স বিচার করা হয়েছে।

ticket-row-tmc-candidate-selection

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: রাজনীতি একটা প্রবাহমান ধারা। আজ যারা প্রবীণ একদিন তাঁদের জায়গা নেবেন নবীনরা। আবার তাঁদের জায়গায় একদিন অন্যরা আসবেন। এটাই নিয়ম। সেই নিয়মের বাইরে নেই কোনও রাজনৈতিক দল। এবার বিধানসভা নির্বাচনে আগেরবারের জয়ী ৭৪ জনকে টিকিট দেয়নি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় আনা হয়েছে নতুন মুখ। যাদের বেশিরভাগ বয়সে নবীন। যারা টিকিট পাননি, তাঁদের আগের পাঁচ বছরের পারফরম্যান্স বিচার করা হয়েছে। এছাড়া আরও কিছু কারণে এই ৭৪ জনকে বদল করেছে রাজ্যের শাসক দল।

যারা টিকিট পাননি, তাঁদের অনেকেই প্রকাশ্যে ক্ষোভপ্রকাশ করছেন। দলের বিরুদ্ধাচারণ করছেন। তাঁদের কড়া বার্তা দিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বেলদা স্টেডিয়ামের জনসভায় সেই বিক্ষুব্ধদের উদ্দেশে তাঁর বার্তা, ‘টিকিট পাইনি বলে এটা নয় যে বিরোধিতা করব।  যদি কেউ মনে করেন আজীবন আমি একা থাকবো আর কেউ থাকবে না এটা মনে করা ভুল। সবাইকে নিয়ে চলতে হবে। মনে রাখবেন, দলটা সবার জন্য। দলের শৃঙ্খলাবদ্ধ কর্মী হলে একবার টিকিট পেতে পারি একবার নাও পেতে পারি, তাতে কী যায় আসে। ভাল কাজ করুন। ভাল কাজ করলে পাবেন। মানুষের সঙ্গে থাকলে পাবেন। যিনি মানুষের কাজ করবেন না দলকে সিদ্ধান্ত নিতে হবে। আমি তো কাউকে অসম্মান করছি না। সম্মানের সঙ্গে বলছি, ঐক্যবদ্ধভাবে কাজ করুন। টিকিট পাননি বলে এটা নয় যে আপনাকে বিরোধিতা করতে হবে। মনে রাখবেন, মানুষ কিন্তু এসব ক্ষমা করে না।’

দলের প্রার্থী তালিকা প্রকাশ করেছিলেন, সেদিনও একই কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি বলেছিলেন, ‘যাঁরা পুরনো, (টিকিট) পেলেন না, আমায় ভুল বুঝবেন না। তাঁদের অন্য কাজে লাগাব। জোটবদ্ধভাবে, দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে লড়াই হবে।’ দলকে ভালবাসলে দলই হবে শেষকথা। দলের সিদ্ধান্তের ঊর্ধ্বে নন কেউ। দল যা সিদ্ধান্ত নেবে সেটা মেনে চলতে হবে সবাইকে। একজন শৃঙ্খলাবদ্ধ কর্মীর কাছে এটা বেদবাক্য। আর সেই নির্দেশ যারা মেনে চলেন তাদেরকেই সম্পদ বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়।