ad
ad

Breaking News

SSC2025

সফল পরীক্ষা নিয়ে উতরে গেল এসএসসি

আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার মডেল উত্তরপত্র আপলোড করা হবে কমিশনের ওয়েবসাইটে

ssc-2025-teacher-recruitment-success

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: বিরোধীদের তরফে আগে থেকেই অনেক কথা বলা হয়েছিল। পরীক্ষা স্বচ্ছ হবে না বলে কটাক্ষ করা হয়েছিল। ফলে স্কুল সার্ভিস কমিশনের কাছে চ্যালেঞ্জ ছিল সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন করার। দুই দফা মিলিয়ে সেই পরীক্ষা নিল কমিশন। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও নির্বিঘ্নেই সম্পন্ন হল এসএসসি-র (SSC2025) শিক্ষক নিয়োগ পরীক্ষা। 

আরও পড়ুনঃ বাগবাজার সার্ব্বজনীন দুর্গোৎবে থিম নয়, সাবেকিয়ানা প্রধান

এসএসসি-র প্রথম দফায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩,১৯,৯১৯ জন। গোটা রাজ্যে মোট পরীক্ষাকেন্দ্র ছিল ৬৩৬টি। এত পরীক্ষার্থীর মধ্যে ভিনরাজ্যের পরীক্ষার্থী ছিলেন ৩১ হাজার জন। প্রথম পর্ব অর্থাৎ নবম ও দশমের পরীক্ষা নিয়ে কোনও অভিযোগ ওঠেনি। দ্বিতীয় পর্বের পরীক্ষায়ও সেই অর্থে বড় কোনও অভিযোগ ওঠেনি। বলা যায়, নির্বিঘ্নে শেষ হয়েছে পরীক্ষা। দুই-একটি ছোট ঘটনা ছাড়া তেমন বড় কোনও ঘটনা ঘটেনি। গোটা রাজ্য প্রশাসনকে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুত রাখা হয়েছিল। প্রতিটি জেলা প্রশাসনের সঙ্গে আলাদা বৈঠক করেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেই মতো কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কার্যত কোনও অভিযোগ ছাড়াই সম্পন্ন হয় এসএসসি-র দুই পর্বের পরীক্ষা। (SSC2025)

FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial

সফল ভাবে পরীক্ষা নিয়ে প্রশাসন বিরোধীদের সমস্ত অভিযোগের জবাব দিয়েছে কমিশন। পরীক্ষা নিয়ে কোনও অভিযোগ যাতে না ওঠে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রশাসনের সমস্ত স্তর সক্রিয় ছিল। এসএসসি পরীক্ষায় বসছেন মোট ৫ লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থী। এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া অত্যন্ত কঠিন কাজ। আর সেই কাজটি সুষ্ঠু ভাবে করে সসম্মানে উতরে গেল এসএসসি। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার মডেল উত্তরপত্র আপলোড করা হবে কমিশনের ওয়েবসাইটে। দু’বছর তা সংরক্ষিত থাকবে। ওই মডেল উত্তরপত্র নিয়ে পরীক্ষার্থীদের কারও কোনও আপত্তি থাকলে, তা পাঁচদিনের মধ্যে ওয়েবসাইটেই জানাতে হবে। এরপর নির্দিষ্ট সময় পর ফলাফল প্রকাশিত হবে। জানানো হবে, কারা ইন্টারভিউয়ের জন্য যোগ্য। সব মিলিয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার কোনও অবকাশ নেই। যা স্বীকার করে গিয়েছেন দুই দফায় ভিনরাজ্য থেকে পরীক্ষা দিয়ে ৪৫ হাজার পরীক্ষার্থীর অনেকে। (SSC2025)