ad
ad

Breaking News

কেন্দ্রের টাস্কফোর্স গঠন অবশ্যই তাৎপর্যপূর্ণ

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, তিনি ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা এবং নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠন করেছেন।

pm-modi-forms-high-power-task-force-led-by-nandan-nilekani

চিত্রঃ সংগৃহীত

AK Bangla 24×7 Digital: নিট প্রশ্ন ফাঁসের জেরে গোটা দেশ উত্তাল হয়েছিল। ছাত্র সমাজ প্রতিবাদে অনড় থাকায় কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সরাতে বাধ্য হয়েছে। বারবার প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। এত কড়া ব্যবস্থা নেওয়া সত্ত্বেও কোন গাফিলতির জন্য ফাঁস হচ্ছে প্রশ্নপত্র? কেন রোখা যাচ্ছে না প্রশ্নফাঁসের ঘটনা? এবার আরও বেশি কড়া অবস্থা নিল কেন্দ্রের সরকার। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, তিনি ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা এবং নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠন করেছেন। প্রধানমন্ত্রী একটি ভিডিয়ো বার্তায় এই পদক্ষেপের কথা জানিয়েছেন।

এক্স হ্যান্ডলে করা একটি পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পরীক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ, বিশ্বাসযোগ্য এবং উন্নত প্রযুক্তিনির্ভর করার জন্য এই টাস্ক ফোর্স গঠন গঠন করা হয়েছে। বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা এখন জেলে রয়েছে। সরকার ইতিমধ্যেই একটি কঠোর ব্যবস্থা বা ‘ফাস্ট কোড’ চালু করেছে এবং পরীক্ষা সংক্রান্ত অনিয়ম মোকাবিলায় সংসদে কঠোর বিধান-সহ নতুন আইন আনার প্রক্রিয়াও শুরু করেছে। দীর্ঘমেয়াদি সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য ও স্বচ্ছ করে তোলার পাশাপাশি প্রযুক্তির অধিকতর ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে।

এই লক্ষ্যগুলোকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন। প্রধানমন্ত্রী জানান, আসন্ন পরীক্ষাগুলোর বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে সরকার এই প্যানেলের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে সরকার। এই টাস্ক ফোর্সে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা থাকবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র অধীনে হওয়া পরীক্ষাগুলির কাঠামো এবং প্রযুক্তিগত দিক ঢেলে সাজানোর জন্য তাঁরা পরামর্শ দেবেন। এই উচ্চ-পর্যায়ের টাস্ক ফোর্সের অন্য সদস্যরা হলেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, ইন্টেলিজেন্স ব্যুরোর প্রাক্তন ডিরেক্টর তপন ডেকা, আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটি, প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং লজিস্টিকস বিশেষজ্ঞ অমৃত লাল মীনা। সুষ্ঠু পরীক্ষার স্বার্থে কেন্দ্রের এই উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।