ad
ad

Breaking News

Iran-Israel War

Iran-Israel War: ইজরায়েলি হামলায় নিহত ইরানের শীর্ষ দুই কর্মকর্তা 

অপারেশন রাইজিং লায়ন' নামের সামরিক অভিযানের অংশ হিসেবে শুক্রবার ইজরায়েলি বিমান বাহিনী ইরানের ওপর একাধিক হামলা চালায়।

Iran-Israel War- Middle East Crisis

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। শুক্রবার ইরানের রাজধানী তেহরানে ইজরায়েলের বিমান হামলায় নিহত হলেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ও ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তরফে জানান হয়েছে, ‘তেহরানে আইজিসি  সদর দফতরে ইজরায়েল আক্রমণে শহিদ হন জেনারেল সালামি। একই সঙ্গে প্রাণ হারান জেনারেল বাঘেরিও।’ এই হামলার দায় স্বীকার করেছে ইজরায়েল (Iran-Israel War)। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের সামরিক অভিযানের অংশ হিসেবে শুক্রবার ইজরায়েলি বিমান বাহিনী ইরানের ওপর একাধিক হামলা চালায়। ইজরায়েলি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, এই অভিযানের মূল লক্ষ্য ছিল— ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র,  সামরিক ও কৌশলগত নেতৃত্ব,  নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র।

আরও পড়ুন: BOMB THREAT: থাইল্যান্ড থেকে দিল্লিগামী বিমানে বোমাতঙ্ক! জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার

এই ঘটনার (Iran-Israel War)পর ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, ‘ আমরা ইজরায়েলের ইতিহাসের এক চূড়ান্ত মুহূর্তে দাঁড়িয়ে। অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে আমরা ইরানের হুমকি নির্মূল করার পথে এগোচ্ছি। এই লড়াই যত দিন লাগুক, চালিয়ে যাব।‘ তিনি আরও বলেন, ‘ আমরা শুধু নিজেদের নয়, আমাদের আরব প্রতিবেশীদেরও রক্ষা করছি, যারা ইরানের বিশৃঙ্খলা ও সহিংসতার শিকার। হিজবুল্লাহকে দমন করার ফলে লেবাননে নতুন সরকার এসেছে, সিরিয়াতেও আসাদের শাসনের পতন ঘটেছে।’ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বিস্ফোরণের ঘটনা স্বীকার করেছে। তেহরানজুড়ে সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইজরায়েলের এই আকস্মিক ও ভয়াবহ হামলা গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

ইসরায়েলি হামলার পর ইরান এখন পাল্টা আক্রমণ শুরু করেছে। ইরান ১০০টি ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে আক্রমণ করেছে। ইজরায়েল এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে প্রস্তুতি শুরু করেছে। মধ্যপ্রাচ্যের দুই শক্তি ইরান ও ইজরায়েল (Iran-Israel War) —এর মধ্যে এই সংঘাত নতুন করে পূর্ণমাত্রিক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। বিশ্ব রাজনীতিতে এই ঘটনার ব্যাপক প্রভাব পড়তে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গোটা বিশ্বের নজর এখন তেহরান ও জেরুজালেমের পরবর্তী পদক্ষেপের দিকে।