ad
ad

Breaking News

Mamata Banerjee

জঙ্গলমহল বদলেছে মুখ্যমন্ত্রীর চেষ্টায়

এখন মানুষ পেট ভরে খাওয়ার সুযোগ পাচ্ছে সরকারি একাধিক প্রকল্পের দৌলতে।

junglemahal-transformation-mamata-banerjee-bankura-speech

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: বাম আমলে জঙ্গল মহলের একটা বড় অংশ ছিল চূড়ান্ত অবহেলিত। দু’বেলা খাবার পেত না আদিবাসী সমাজের বহু মানুষ। রাস্তাঘাট ছিল খারাপ। ছিল না বিদ্যুৎ। আর সেই অভাবের সমাজে দ্রুত গ্রাস করে নেয় মাওবাদী। সেই মাওবাদের কারণে সেই সময় খুন, রক্তঝরার ঘটনা ছিল প্রতিদিনের ঘটনা। রাজ্যে পালাবদলের পর সবার আগে জঙ্গলমহলের এই অবস্থার বদল আনার চেষ্টা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই চেষ্টায় আজ বদল এসেছে জঙ্গলমহলের মানুষের জীবনযাত্রায়। এখন আর সেই অতীতের জঙ্গলমহল নেই। এখন মানুষ পেট ভরে খাওয়ার সুযোগ পাচ্ছে সরকারি একাধিক প্রকল্পের দৌলতে। শিক্ষা পৌঁছে গিয়েছে, রাস্তাঘাটের অভূতপূর্ব উন্নতি হয়েছে। সব মিলিয়ে এখন আর সেই আগের চেনা জঙ্গলমহল নেই। অতীত হয়ে গিয়েছে।

বদলে যাওয়া সেই জঙ্গল মহলের কথা বলতে গিয়ে অতীত দিনের সেই দুঃসহ স্মৃতি ফের একবার স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বাঁকুড়ার রাইপুরে সভায় তিনি জানান, তিনি কয়েক বছর আগে পর্যন্ত গরিব আদিবাসী মানুষ কী ভাবে পিঁপড়ের ডিম খেয়ে জীবনযাপন করত। যা তাঁর নিজে চোখে দেখা। এই ছবি দেখে দেখে তিনি সঙ্কল্প করেছিলেন, একদিন বদল আনতে হবে মানুষের এই জীবনযাত্রা। ক্ষমতায় আসার পর সেই সঙ্কল্প বাস্তব করেন।

যা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় এসে প্রথম সিদ্ধান্ত নিই আগে খাদ্য তুলে দিতে হবে মানুষের হাতে। তখনই আমরা চাল দিতে শুরু করি। প্রথমে সমস্ত আদিবাসী ভাই-বোনেরা পেতেন। এখন সবাই পায়।’ জঙ্গলমহলের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক। মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকে সেই আত্মিক সম্পর্ক গড়ে ওঠে জঙ্গলমহলের মানুষের সঙ্গে। হাতের তালুর মতো চেনা গোটা জঙ্গলমহল। জঙ্গলমহলের মানুষের জীবনযাত্রার এই দুই পর্ব তিনি খুব কাছ থেকে দেখেছেন। কী ছিল আর কী হয়েছে তা আজ দেখছে রাজ্যের মানুষ। এখানেই বলার, আন্তরিক চেষ্টা করলেই এমন বদল আনা সম্ভব। যা করে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী।