গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: বাংলায় এখন বিদেশি পর্যটকদের ঢল। চলতি বছরের প্রথম ৬ মাসেই রাজ্যে ২৭ লক্ষ ১১ হাজার ৭০৮ জন বিদেশি পর্যটক এসেছেন। এই পর্যটকদের মধ্যে অধিকাংশই রাশিয়া, ইতালি, আমেরিকা, ইউরোপ থেকে এসেছেন। গত বছরে রাজ্যে এসেছিলেন ৩২ লক্ষ বিদেশি পর্যটক। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্ন-উত্তর পর্বে এই তথ্য জানিয়েছেন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। অনেকে মনে, এই বিদেশি পর্যটকদের বিরাট অংশের বাংলাদেশি। তবে তা যে ঠিক নয় তা জানিয়ে মন্ত্রী জানান, এই মোট বিদেশি পর্যটকের মধ্যে মাত্র ১.৮২ লক্ষ পর্যটক এসেছিলেন বাংলাদেশ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক উদ্যোগে পর্যটনশিল্পে যে জোয়ার এসেছে সে কথা অনস্বীকার্য (Foreign Tourists Visit West Bengal)।
আরও পড়ুন: BOAT: ভারতের বাজারে আসল Boat Wave Fortune স্মার্টওয়াচ
বিদেশি পর্যটকদের এই সংখ্যা বলে দিচ্ছে পর্যটনের ক্ষেত্রে এখন পশ্চিমবঙ্গ দেশের মানচিত্রে ঠিক কোন অবস্থানে আছে। চলতি বছরের প্রথম ৬ মাসে এই যে ২৭ লক্ষেরও বেশি বিদেশি পর্যটক এসেছেন, তা বছর শেষে কোথায় গিয়ে পৌঁছবে সেটা সহজেই অনুমানযোগ্য। পর্যটন শিল্পের প্রসারে মুখ্যমন্ত্রীর এই যে ইতিবাচক উদ্যোগ তা যে কথাটা বাস্তবসম্মত, তা প্রমাণ হচ্ছে এই বিদেশি পর্যটকের সংখ্যায়। পর্যটন শিল্পের হাত ধরে রাজ্যের লক্ষ্মীলাভ হচ্ছে। বহু মানুষের আয়ের রাস্তা সুগম হয়েছে। সব মিলিয়ে বিশ্ব মানচিত্রে এখন এক অনন্য পর্যটন ক্ষেত্রে হিসেবে বিবেচিত হচ্ছে পশ্চিমবঙ্গ। বিদেশি পর্যটকদের গন্তব্য হিসেবে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম হয়ে ওঠার পেছনে আছে এই রাজ্যের প্রাকৃতিক পরিবেশ। পাহাড়, জঙ্গল থেকে সমুদ্র— কী নেই বাংলায়। নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এই বাংলা তাই অন্য রাজ্যের পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছে অন্যতম সেরা গন্তব্য (Foreign Tourists Visit West Bengal)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটনকে বিশেষ গুরুত্ব দিয়ে একাধিক প্রয়াস নেওয়ায় সেই সব পর্যটনক্ষেত্রের শোভা আরও বেড়েছে, সাচ্ছন্দ্য বেড়েছে পর্যটকদেরও। ২০১১ সালে পালাবদলের পর মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ উদ্যোগ নেন পর্যটন শিল্পে জোয়ার আনার ক্ষেত্রে। তার আগে যে সব জায়গা কার্যত অবহেলিত ছিল, সেই সব জায়গার ভোল বদলে দেওয়ার কাজ শুরু হতে থাকে সরকারি উদ্যোগে। সেই কাজের সার্বিক প্রতিফলন হচ্ছে বিদেশি পর্যটকের সংখ্যায় (Foreign Tourists Visit West Bengal)।