ad
ad

Breaking News

Sensex

Sensex: ৫০০ পয়েন্ট বেড়ে এই প্রথম সেনসেক্স পার করল ৭৮ হাজারের মাইলফলক

রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল সেনসেক্স। মঙ্গলবার সেনসেক্স প্রথম পার করল ৭৮ হাজারের সীমা। ৭১২.৪৪ পয়েন্ট উঠে শেষ পর্যন্ত থামে ৭৮,০৫৩.৫২-তে।

Sensex hits record highs, crosses earlier level of 78,164

ছবিঃ সংগৃহীত

Bangla Jago Desk: ৫০০ পয়েন্ট বেড়ে সর্বকালের রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল সেনসেক্স। মঙ্গলবার সেনসেক্স প্রথম পার করল ৭৮ হাজারের সীমা। ৭১২.৪৪ পয়েন্ট উঠে শেষ পর্যন্ত থামে ৭৮,০৫৩.৫২-তে। অন্যদিকে রেকর্ড গড়ে নিফটিও। শেষ পর্যন্ত থামে ২৩,৭২১.৩০-তে। বৃদ্ধি হয় ১৮৩.৪৫। বাজার খোলার সময় দেখা যায়, নিফটি সূচকগুলির মধ্যে, আইটি, এনার্জি, মিডিয়া, পরিকাঠামো, পণ্যের শেয়ারের দাম বাড়তে থাকে।

[আরও পড়ুনঃ Share Market: চাঙ্গা শেয়ার বাজার, রেকর্ড উচ্চতায় সেনসেক্স, নিফটি ২৩৫০০-এর উপরে

শেয়ার মার্কেটের এই ঊর্ধ্বগতির জন্য বিশেষজ্ঞরা বিপুল নগদ জোগানের কারণে বলেই মনে করছেন। তারা জানাচ্ছেন, ফান্ড মারফত প্রচুর টাকা লগ্নি হচ্ছে শেয়ার বাজারে। ফলে চাহিদা বাড়ছে বিভিন্ন কোম্পানির শেয়ারের। আর চাহিদা বাড়ার জন্য বাড়ছে শেয়ারের দাম। বাজারের এই ঊর্ধ্বমুখী গতি এখন অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। আসন্ন বাজেটের আগে পর্যন্ত বাজারে পতনের তেমন আশঙ্কা নেই। মঙ্গলবার ভারতের শেয়ার বাজারে ১১৭৫.৯১ কোটি টাকা বিনিয়োগ করেছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি।

[আরও পড়ুনঃ Stock Market Live: সেরা উচ্চতায় নিফটি, ঊর্ধ্বমুখী ইনফোসিস, টিসিএস

সোমবার রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, গত জানুয়ারি-মার্চে চলতি খাতে দেশের ভাঁড়ারে এসেছে ৫৭০ কোটি ডলার। যা জিডিপি-র ০.৬ শতাংশ। ১০টি ত্রৈমাসিকে এই প্রথম উদ্বৃত্ত হল দেশের বিদেশি অর্থ ভাণ্ডার। আমদানি খরচের তুলনায় রফতানি খাতে আয় হয়েছে বেশি। রাজকোষে বাড়তি বিদেশি মুদ্রা ঢুকেছে। সরকার উদ্বৃত্ত আয় কাজে লাগিয়ে যদি বেকারত্ব কমানোর দিকে নজর দেয়, তা হলে জিডিপি বৃদ্ধির হার আরও বাড়বে বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। আপাতত শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী গতি বজায় থাকবে বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা।