ad
ad

Breaking News

Sensex

Stock market Sensex: বিশেষ বাণিজ্যিক লেনদেনের মাঝে চাঙ্গা শেয়ারবাজার সেনসেক্স ৯০পয়েন্টস, নিফটি ২২,৫০০ছুঁয়ে গেল

বাজার আবার চাঙ্গা।বিশেষ বাণিজ্যিক লেনদেনের মাঝে শেয়ার সূচক সেনসেক্স ৯০পয়েন্টস ছুঁয়ে গেল।নিফটি প্রায় ২২,৫০০-র কাছে পৌঁছে যায়।

Sensex gains 90 points, Nifty touches 22,500 amid special trading

ছবি : সংগৃহীত

Bangla Jago Desk: বাজার আবার চাঙ্গা। বিশেষ বাণিজ্যিক লেনদেনের মাঝে শেয়ার সূচক সেনসেক্স ৯০পয়েন্টস ছুঁয়ে গেল। নিফটি প্রায় ২২,৫০০-র কাছে পৌঁছে যায়। ব্যবসায়ীরা বলছেন, সেনসেক্স প্রায় ৮৮.৯১পয়েন্টসে পৌঁছে যায়। পিএসইউ বা রাষ্ট্রায়াত্ত সংস্থা,ক্যাপিটাল গুডস , শিল্প ও মিডিয়ার বাণিজ্যিক লেনদেন রেকর্ড বৃদ্ধি পেয়েছে। যার জন্য ২৩৫৯শেয়ার বৃদ্ধি পায়,কিছু দ্রব্যের শেয়ার ৯৯৮পয়েন্ট কমে এবং ১৩০পয়েন্টস অপরিবর্তিত থাকে। সমস্ত সেক্টরের বাণিজ্যিক লেনদেন গ্রিণ হয়ে যায়।এমনকি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক,ওষুধ,আবাসন ক্ষেত্রে আশাব্যঞ্জক শেয়ার সূচক বাড়ে।

[আরও পড়ুন State Bank of India : ফিক্সড ডিপেজিটে সুদের হার বাড়াল SBI]

নিফটি ৫০শতাংশ বৃদ্ধি পাওয়ায় বাজারে সুস্থিতি ফেরে।নেসলে ইন্ডিয়া সবথেকে বেশি লাভবান হয়েছে এই ফাটকা কারবারে। পাওয়ার গ্রিড ও টাটা মোটরসের শেয়ার ২শতাংশ বেড়েছে বলে তথ্য মিলেছে।তবে জেএসডব্লুউ স্টিলের শেয়ার সবথেকে  নিম্নমুখী হয়।২শতাংশ শেয়ার পতন লক্ষ্য করা যায়। বেঙ্গালুরু ভিত্তিক আবাসন ব্যবসার শেয়ার ৫শতাংশ পড়ে গেছে।২০২৪-র মার্চে শেয়ারবাজারে মন্থর গতি দেখা যায়।ভারতীয় ইক্যুইটি বাজার বেশ কিছুটা ঝিমিয়ে যায়।ফ্যাগ-এন্ডে তাদের বেশিরভাগ লাভ ছেড়ে দেয়।

টাটা মোটরস, এইচসিএল টেক, ভারতী এয়ারটেল, মারুতি সুজুকি  সহ নানা কোম্পানির  বেঞ্চমার্ক সূচকে অস্থিরতা দেখা যায়।অধিকাংশ সংস্থা  ১শতাংশ থেকে ৩.৬ শতাংশের মধ্যে থাকে।  অন্যদিকে   এইচডিএফসি ব্যাঙ্ক,  , এলঅ্যান্ডটি, জেএসডব্লিউ স্টিল এবং বাজাজ ফাইন্যান্স আরও লাভ  পায়।বাজার অর্থনীতির যুগে লেনদেনের এই সূচক ওঠানামা করছে।লোকসভা নির্বাচনের মাঝে বাজারের এই ওঠাপড়া রাজনৈতিক জগতেও চর্চায় আসছে।কেউ কেউ বলছেন,স্থিতিশীল সরকার গড়ার বিষয়টি পরিষ্কার না হওয়ায় বাজারের এই কারবারের সূচক ওঠানামা করছে।