ad
ad

Breaking News

Sensex- Nifty

বাজার খুলতেই সেনসেক্সে পতন, নিফটিও নিম্নমুখী দালালস্ট্রিটে

অন্যদিকে, আইসিআই ব্যাঙ্ক, হিন্দুস্থান ইউনিভার, লার্সেন ট্রুবো, নেসলে ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইটিসি, এশিয়ান পেন্টসের শেয়ারের মূল্য সপ্তাহের প্রথম দিনে  মোটের ওপর চাঙ্গা ছিল। গত সপ্তাহের শেষেও শেয়ার বাজারে পতন অব্যাহত রয়েছে।

Sensex falls as markets open, Nifty also down on Dalal Street

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আশা করা হচ্ছে, এবারের বাজেটে সুস্থিতি ফেরাতে ও বাজার চাঙ্গা করতে নতুন কিছু উত্সাহমূলক প্রকল্প ঘোষণা করা হতে পারে। কোভিডের পর আর্থিক ঋণদানের পরিমাণ বাড়ালেও বাজারে স্থিতিশীলতা ফেরেনি। মোদি সরকারের দাওয়াই কতটা কাজ দিচ্ছে তাই নিয়ে সংশয় দেখা দিচ্ছে। এর মাঝে দেখা যাচ্ছে বাজারে অস্থিরতা। সোমবার বাজার খুলতেই সেনসেক্সে পতন হয়। ৪০০পয়েন্টের ওপর সেনসেক্সে পতন দেখা যায়। একইসঙ্গে নিফটিও ২৩ হাজার সূচকের নীচে চলে যায়।

টেলিকম ও শিল্পের শেয়ারে এই অস্থিরতার আঁচ দেখা যায়। জোমাটো, এইচসিএল টেকনোলজিস,পাওয়ার গ্রিড, টাটা মোটরস,আদানি পোর্টস, রিলায়েন্স ইনডাস্ট্রিস,ইনডাসল্যান্ড ব্যাঙ্ক,ইনফোসিস, টাটা কনসালটেন্সি, এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারে এই অস্থিরতার প্রভাব দেখা যায়।

অন্যদিকে, আইসিআই ব্যাঙ্ক, হিন্দুস্থান ইউনিভার, লার্সেন ট্রুবো, নেসলে ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইটিসি, এশিয়ান পেন্টসের শেয়ারের মূল্য সপ্তাহের প্রথম দিনে  মোটের ওপর চাঙ্গা ছিল। গত সপ্তাহের শেষেও শেয়ার বাজারে পতন অব্যাহত রয়েছে। রেডজোনে অবস্থান করছে নিফটি ও সেনসেক্স। তবে, গত সপ্তাহে শেয়ার বাজারে কয়েকটি ট্রেডিং সেশনে বৃদ্ধি দেখতে পাওয়া গিয়েছিল।