ad
ad

Breaking News

Share Market

Share Market: চাঙ্গা শেয়ার বাজার, রেকর্ড উচ্চতায় সেনসেক্স, নিফটি ২৩৫০০-এর উপরে

শেয়ার বাজারের এই ঊর্ধ্বমুখী পরিসংখ্যান বলছে ১৩টি প্রধান প্রধান সেক্টরের মধ্যে ১২টি লাভ করেছে

Sensex at record highs, Nifty above 23500

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : ভোট পর্ব মেটার পর সর্বোচ্চ শিখরে উঠল সেনসেক্স। বুধবার শেয়ারবাজার খুলতেই সেনসেক্স রেকর্ড উচ্চতায় পৌঁছায়। নিফটিও ঊর্ধ্বমুখী। এদিন নিফটি ২৩৫০০ এর উপরে। ভারতীয় শেয়ারগুলি বিশ্বব্যাপী ইকুইটি গুলির সীমারেখা ছাড়িয়ে গিয়েছে। শেয়ার বাজারের এই ঊর্ধ্বমুখী পরিসংখ্যান বলছে ১৩টি প্রধান প্রধান সেক্টরের মধ্যে ১২টি লাভ করেছে। নিফটির ক্ষেত্রে অগ্রসর হয়েছে ৬৪ টি কোম্পানি। স্মল এবং মিড ক্যাপ গুলিও সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। শেয়ার মার্কেট বলছে স্মল এবং মিড ক্যাপ গুলি যথাক্রমে ০.৫% এবং ০.৩৫ শতাংশ বেড়ে সর্বকালের রেকর্ডে পৌঁছেছে। যেখানে ভারতীয় শেয়ার উর্ধ্বমুখী সেখানে মার্কিন খুচরা বিক্রয় ডাটা অনেকটাই নিম্নমুখী। মার্কিন খুচরো বিক্রয় ডাটা মুদ্রাস্ফীতির ইঙ্গিত দিচ্ছে। ডেটা সেপ্টেম্বরের জন্য হার কমানোর প্রত্যাশা কে ৫৬.৭% থেকে ৬১.১ শতাংশে বুস্ট করেছে।

[ আরও পড়ুন – SBI HOME LOAN: SBI হোম লোন হয়ে উঠল আরও ব্যয়বহুল, এখন থেকে দিতে হবে আরও বেশি EMI]

ঊর্ধ্বমুখী বাজারে সেনসেক্স উচ্চতায় পৌঁছেছে যেসব সংস্থার তা নজরকাড়া। প্রথম সারিতে থাকা ৩০ টি সেনসেক্স কোম্পানির মধ্যে রয়েছে, Induslnd bank, ICIC bank, JSW steel, Axis bank, Kotak Mahindra bank, Infosys, TATA consultancy Services, HDFC bank. সবচেয়ে বেশি লাভবান, এসব সংস্থার শেয়ার ঊর্ধ্বমুখী। গত কয়েক দিনে টাইটান, এনটিপিসি, পাওয়ার গ্রিড এবং বাজাজ ফাইন্যান্স পিছিয়ে ছিল। এদিন উর্ধ্বমুখী এই সংস্থাগুলি শেয়ার। পিছিয়ে থাকার খড়া কাটিয়ে উঠেছে সংস্থাগুলি।

[ আরও পড়ুন –US : ভাবতে পারেন ৩০০ টাকার গয়না মহিলা কিনলেন ছ’কোটিতে!]

মুম্বাই স্টক এক্সচেঞ্জে এই ঊর্ধ্বমুখী শেয়ার থাকার জন্য এশিয়ান বাজার চাঙ্গা। এশিয়ান বাজারে সিউল, টোকিও এবং হংকং বেশি লেনদেন করেছে। FII ট্র্যাকির: বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিময় ডেটা অনুসারে মঙ্গলবার ২৫৬৯.৪০ কোটি মূল্যের ইকুইটি কিনেছে। NSE নিফটি ৫০০.৩১ বেড়ে ২৩৬২৯.৮৫ এ ছিল, যেখানে S&P BSE সেনসেক্স ০.৩১% যোগ করে ৭৭৫৪৩.২২ এ পৌঁছায়।