গ্রাফিক্স চিত্র
Bangla Jago Desk : বিপুল কর্মী ছাঁটাই করতে পারে Paytm। এমনই সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। Paytm-এর মূল সংস্থা One 97 Communications এই অর্থ বছরে কর্মীদের ওপর খরচ উল্লেখযোগ্য ভাবে কমাতে চাইছে। 15-20 শতাংশ কর্মী কমাতে পারে। One 97 Communications কর্মী সংখ্যা 5,000-6,300 কর্মচারী কমিয়ে ফেলতে পারে। এত সংখ্যক কর্মী কমিয়ে 400-500 কোটি টাকা সাশ্রয় করার লক্ষ্য নেওয়া হয়েছে।
[ আরও পড়ুন – Sensex: নিফটি সর্বকালীন রেকর্ড, সেনসেক্স ১০০০পয়েন্ট ছাড়িয়ে গেল, বাজারের হালহকিকত কী বলছে? ]
2023 অর্থবর্ষে কোম্পানির গড়ে 32,798 জন কর্মচারী বেতনভুক্ত ছিলেন। যার মধ্যে 29,503 সক্রিয়ভাবে কাজ করেন প্রতি কর্মচারীর জন্য গড় খরচ 7.87 লক্ষ টাকা। 2024 অর্থ বছরে মোট কর্মচারীর খরচ বছরে 34 শতাংশ বৃদ্ধি পেয়ে 3,124 কোটিতে পৌঁছয়। যা কর্মচারী প্রতি গড় খরচ বেড়ে 10.6 লাখ টাকায় দাঁড়িয়েছে। এত কর্মী ছাঁটাই হলে কাজ চলবে কী ভাবে? এই প্রশ্নে জানা যাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে জোর দিতে চাইছে কোম্পানি।
[ আরও পড়ুন – Bandhan Bank: বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা আড়াই লক্ষ কোটি টাকা ছাড়ালো ]
জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে সংস্থায় আয়-ব্যয়ে বিরাট পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। 550 কোটি টাকার নিট লোকসান হয়েছে। আগের বছরের 168 কোটি টাকার তুলনায় যা অনেক বেশি। মার্চ ত্রৈমাসিকে 3 শতাংশ কমে 2,267 কোটি টাকা আয় হয়েছে। গত 31 জানুয়ারি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক Paytm পেমেন্টস ব্যাঙ্কের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল। যাতে নতুন আমানত গ্রহণ এবং ক্রেডিট লেনদেন পরিচালনা বন্ধ হয়ে যায়। এই নিষেধাজ্ঞাগুলি কোম্পানির চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলগুলিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে।
[ আরও পড়ুন – State Bank of India : ফিক্সড ডিপেজিটে সুদের হার বাড়াল SBI ]
শেয়ারহোল্ডারদের কাছে একটি চিঠিতে, Paytm-এর তরফে বিজয় শেখর শর্মা এই বছরের শুরুতে RBI-এর নিষেধাজ্ঞা থেকে রাজস্ব এবং লাভের ওপর প্রভাব স্বীকার করেছেন। তিনি উল্লেখ করেছেন, কোম্পানিটি চতুর্থ ত্রৈমাসিকে বাধার সম্মুখীন হয়েছিল। যার ফলে Paytm পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড-এ বিনিয়োগ থেকে 227 কোটি টাকার এককালীন ক্ষতি হয়েছিল৷ বিজয় শর্মা আরও উল্লেখ করেন, কোম্পানি আশা করছে RBI-এর পদক্ষেপের সম্পূর্ণ প্রভাব 2025 অর্থ বর্ষে প্রথম ত্রৈমাসিকের ফলাফলে অনুভূত হবে। এই সময়ের মধ্যে রাজস্ব 1,500 কোটি থেকে 1,600 কোটি টাকায় নেমে আসতে পারে বলে মনে করা হচ্ছে। Paytm-এর পরিচালকমণ্ডলী শীঘ্রই লাভজনক হওয়ার ব্যাপারে আশাবাদী। কোম্পানি বিশেষজ্ঞদের উপদেষ্টা বা স্বাধীন পরিচালক হিসাবে নিয়োগের মাধ্যমে আরও উন্নতি করতে চায়।