চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: আমেরিকার শুল্ক যুদ্ধ,ভারত-পাক সীমান্তে উত্তেজনা উপমহাদেশের অন্যান্য দেশের মতোই এদেশেও বাজারে অস্থিরতা বয়ে আনে। গত কয়েকদিন ধরে দেখা যায়,বাজার ক্রমশ ওঠানামা করছে।
এর মাঝে শুক্রবার দেখা যায়,বাজার কিছুটা চাঙ্গা হয়। সেনসেক্স ৮৮০পয়েন্টের উপর উঠে যায়। এছাড়াও শেয়ার সূচক, নিফটিও ২৪,৫৫ – এর ঊর্ধ্বসীমা ছুঁয়ে যায়। আদানি পোর্টস, মারুতি সুজুকি, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক সব থেকে বেশি লাভবান হয়। তবে এই শেয়ারের ওঠানামার মাঝে বিপরীত ছবিও দেখা যায়। শেয়ার সূচক পড়ে যায়,এইচার মোটর্স,নেসলে,বাজাজ ফিনসার্ভ,সিপ্লা,এইচইউএলের মতো কোম্পানির।
[আরও পড়ুন: রাজ্যে কালবৈশাখীর বলি তিন! সতর্ক প্রশাসন]
শুক্রবার বাজারের শুরু কেমন হতে পারে?
শুক্রবার শেয়ার বাজার খোলার পরই সেনসেক্স, নিফটি৫০ ইতিবাচক সাড়া দেবে বলে আশা করেন বাজার বিশেষজ্ঞরা। গিফ্ট নিফটি ৩৫ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বাড়ে শুক্রবার সকালে। সেই বৃদ্ধি দেখেই আশা বাড়ে দালাল স্ট্রিটের শেয়ার কারবারীদের। বিশ্ববাজারে চনমনে দশা লক্ষ্য করা যায়। মার্কিন মুলুকের শেয়ার সূচকও বাড়ে বৃহস্পতিবার।
ডাউ জোনস বাড়ে ০.২১ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ – বাড়ে ০.৬৩শতাংশ । শুক্রবার এশিয়ার বাজারগুলিও ইতিবাচকভাবেই যাত্রা শুরু করে। হংকং, জাপান, অস্ট্রেলিয়ার বাজার সূচকগুলি ০.৩ শতাংশ থেকে ০.৮ শতাংশের মধ্যে বাড়ায় বিশ্ববাজারও চাঙ্গা হয়।